ফাইল ছবি
অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে আলম (২৭) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রবিবার রাত ৮ টা ২০ মিনিটের দিকে চাঁদ উদ্যান এলাকার বেকারি গলিতে এই ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেছে দেখা যায়, এক যুবককে ধাওয়া করে একটি গলির মধ্যে নিয়ে বেশ কয়েকজন যুবক ধারালো চাপাতি দিয়ে তাকে কুপিয়ে আহত করে।
পুলিশের একটি সূত্র জানায়, রায়েরবাজারের কিশোর গ্যাং পাটালী গ্রুপের প্রধান ফালান গ্রুপের নাক্কা রাসেলের সাথে জয়ের পূর্ব শত্রুতা রয়েছে। এর জের ধরে ফালান গ্রুপের আলমকে একা পেয়ে জয়, আলামিন ও রাজিবসহ বেশ কয়েকজন ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে আমি অবগত নই। অভিযানে ব্যস্ত ছিলাম।








