পরবর্তী অভ্যুত্থানে নেতা হবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : গোলাম মাওলা রনি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ‘তারেক রহমান যদি ফেইল করেন এখানে আরেকটা রেভল্যুশন হবে। সেই রেভল্যুশনে নেতা হবেন বিশ্ববিদ্যালয়ের প্রথম-দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা’ বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘রাজনীতিতে একটা বিবর্তন হয়ে গেছে। সে বিবর্তনে যদি বিএনপি টিকে যায় তাহলে তারেক রহমান হবেন সিলভিয়ও মসুভেনী অথবা পাকিস্তানের নওয়াজ শরীফের মতো। কিন্তু যদি তিনি ফেইল করেন তিনি চলে যাবেন প্রস্তর যুগে।’

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

গোলাম মাওলা রনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বী যত শক্তিশালী হয় তত বেশি রাজনীতি উর্বর হয়। ব্যবসা-বাণিজ্য উর্বর হয়। ব্যবসা-বাণিজ্য চাকরি-বাকরি কর্মক্ষেত্রে যদি সুষ্ঠু প্রতিযোগিতা না থাকে, মেধার মূল্যায়ন না থাকে তাহলে কখনোই একটা সমাজ উর্বর হয় না।’

তিনি বলেন, ‘বাংলাদেশে প্রতিপক্ষকে দমন করার যে কালচার এটা শুরু হয়েছিল এরশাদ জামানা থেকে। এরশাদ ক্ষমতায় এসে বিএনপি ভাঙলেন, আওয়ামী লীগ ভাঙলেন, সবশেষে নিজে ভেঙে চুরমার হয়ে গেলেন। এখন জাতীয় পার্টি রংপুরে আছে, গাইবান্ধাতে আছে না কি বনানীতে আছে, আপনাদের খুঁজতে হবে।

গোলাম মাওলা রনি আরো বলেন, ‘২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলো। ওই সময়টায় জঙ্গিবাদ বাড়ল। ২১ আগস্ট গ্রেনেড হামলা হলো। আওয়ামী লীগ তছনছ হয়ে যাওয়ার উপক্রম হলো। বিএনপি সেই যে তার ওপর যে জুলুম, নির্যাতন, অত্যাচার শুরু করল যার ফলে ১৭ বছর দলটি ক্ষমতার বাইরে। এখান থেকে আওয়ামী লীগ কোনো শিক্ষা নিল না। তারা ক্ষমতায় আসার পর বিএনপিকে ভাঙার চেষ্টা করল। আবার প্রতিদ্বন্দ্বী সরানোর চেষ্টা করল। মনে করা হলো, বিএনপির সভানেত্রী বা চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থাকবে না, তো বিএনপিও থাকবে না।’

সেই সময়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমি সেই কালাপাহাড়, ধলা পাহাড়ের গল্প দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছি। খালেদা জিয়ার পতন হলে আপনারও পতন হবে। খালেদা জিয়া যদি মারা যায় আপনি বেঁচে থাকবেন না। এর কারণ হলো যে আপনি নিজেকে যতই শ্রেষ্ঠ মনে করেন, আল্লাহ সব সময় সমসাময়িক সময়ে একই মানের যোগ্যতার লোক পৃথিবীতে, দেশে দেয়।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত

» সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

» বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে যে ১৪ নির্দেশনা

» দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

» পরবর্তী অভ্যুত্থানে নেতা হবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : গোলাম মাওলা রনি

» আস্থা থাকা না-থাকা

» পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

» যাত্রীবাহী বাসে তল্লাশি, গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

» ইতিহাস গড়তে জাকার্তার পথে বাংলাদেশ নারী হকি দল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পরবর্তী অভ্যুত্থানে নেতা হবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : গোলাম মাওলা রনি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ‘তারেক রহমান যদি ফেইল করেন এখানে আরেকটা রেভল্যুশন হবে। সেই রেভল্যুশনে নেতা হবেন বিশ্ববিদ্যালয়ের প্রথম-দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা’ বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘রাজনীতিতে একটা বিবর্তন হয়ে গেছে। সে বিবর্তনে যদি বিএনপি টিকে যায় তাহলে তারেক রহমান হবেন সিলভিয়ও মসুভেনী অথবা পাকিস্তানের নওয়াজ শরীফের মতো। কিন্তু যদি তিনি ফেইল করেন তিনি চলে যাবেন প্রস্তর যুগে।’

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

গোলাম মাওলা রনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বী যত শক্তিশালী হয় তত বেশি রাজনীতি উর্বর হয়। ব্যবসা-বাণিজ্য উর্বর হয়। ব্যবসা-বাণিজ্য চাকরি-বাকরি কর্মক্ষেত্রে যদি সুষ্ঠু প্রতিযোগিতা না থাকে, মেধার মূল্যায়ন না থাকে তাহলে কখনোই একটা সমাজ উর্বর হয় না।’

তিনি বলেন, ‘বাংলাদেশে প্রতিপক্ষকে দমন করার যে কালচার এটা শুরু হয়েছিল এরশাদ জামানা থেকে। এরশাদ ক্ষমতায় এসে বিএনপি ভাঙলেন, আওয়ামী লীগ ভাঙলেন, সবশেষে নিজে ভেঙে চুরমার হয়ে গেলেন। এখন জাতীয় পার্টি রংপুরে আছে, গাইবান্ধাতে আছে না কি বনানীতে আছে, আপনাদের খুঁজতে হবে।

গোলাম মাওলা রনি আরো বলেন, ‘২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলো। ওই সময়টায় জঙ্গিবাদ বাড়ল। ২১ আগস্ট গ্রেনেড হামলা হলো। আওয়ামী লীগ তছনছ হয়ে যাওয়ার উপক্রম হলো। বিএনপি সেই যে তার ওপর যে জুলুম, নির্যাতন, অত্যাচার শুরু করল যার ফলে ১৭ বছর দলটি ক্ষমতার বাইরে। এখান থেকে আওয়ামী লীগ কোনো শিক্ষা নিল না। তারা ক্ষমতায় আসার পর বিএনপিকে ভাঙার চেষ্টা করল। আবার প্রতিদ্বন্দ্বী সরানোর চেষ্টা করল। মনে করা হলো, বিএনপির সভানেত্রী বা চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থাকবে না, তো বিএনপিও থাকবে না।’

সেই সময়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমি সেই কালাপাহাড়, ধলা পাহাড়ের গল্প দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছি। খালেদা জিয়ার পতন হলে আপনারও পতন হবে। খালেদা জিয়া যদি মারা যায় আপনি বেঁচে থাকবেন না। এর কারণ হলো যে আপনি নিজেকে যতই শ্রেষ্ঠ মনে করেন, আল্লাহ সব সময় সমসাময়িক সময়ে একই মানের যোগ্যতার লোক পৃথিবীতে, দেশে দেয়।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com