তিন মাসের শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে সৎ বাবা গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মিরপুরের দারুসসালাম থানার বর্ধনবাড়ী এলাকায় তিন মাস বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে সৎ বাবা অপূর্বকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ভোরে মর্মান্তিক এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযুক্ত অপূর্বকে আটক করে পুলিশে সোপর্দ করে।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া জানান, ভোরে শিশুটি মায়ের পাশে শুয়ে কান্না করছিল। এ সময় সৎ বাবা অপূর্ব শিশুটির মাকে কান্না থামাতে বলেন এবং না থামলে হত্যা করার হুমকি দেন। পরে শিশুটির কান্না না থামলে অপূর্ব তার মুখ চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে শিশুটির মৃত্যু হয়। মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অপূর্বকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে এবং শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও জানান, এ ঘটনায় শিশুটির মা রাজিয়া খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে শিশুটির জৈবিক বাবা মাদক মামলায় কারাগারে রয়েছেন। সম্প্রতি অপূর্বকে বিয়ে করে নতুন সংসার শুরু করেছিলেন শিশুটির মা। শিশুটির গ্রামের বাড়ি টাঙ্গাইলে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: প্রতিমন্ত্রী

» চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি

» ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

» পার্লামেন্টে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না : গোলাম মাওলা রনি

» বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির

» কৃষক কার্ডে কৃষিতে নতুন দিগন্তের সূচনা

» মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম

» জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

» ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ গেল সব আরোহীর

» ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তিন মাসের শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে সৎ বাবা গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মিরপুরের দারুসসালাম থানার বর্ধনবাড়ী এলাকায় তিন মাস বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে সৎ বাবা অপূর্বকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ভোরে মর্মান্তিক এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযুক্ত অপূর্বকে আটক করে পুলিশে সোপর্দ করে।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া জানান, ভোরে শিশুটি মায়ের পাশে শুয়ে কান্না করছিল। এ সময় সৎ বাবা অপূর্ব শিশুটির মাকে কান্না থামাতে বলেন এবং না থামলে হত্যা করার হুমকি দেন। পরে শিশুটির কান্না না থামলে অপূর্ব তার মুখ চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে শিশুটির মৃত্যু হয়। মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অপূর্বকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে এবং শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও জানান, এ ঘটনায় শিশুটির মা রাজিয়া খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে শিশুটির জৈবিক বাবা মাদক মামলায় কারাগারে রয়েছেন। সম্প্রতি অপূর্বকে বিয়ে করে নতুন সংসার শুরু করেছিলেন শিশুটির মা। শিশুটির গ্রামের বাড়ি টাঙ্গাইলে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com