ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৯৪০ টাকা। ফলে এই সিলিন্ডারে দাম বেড়েছে ২১২ টাকা।

রোববার  বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ মূল্য ঘোষণা করে। ঘোষিত নতুন দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়।

সর্বশেষ সমন্বয়ে প্রতি কেজি এলপিজির দাম বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। এর আগে এপ্রিল মাসের শুরুতেই প্রতি কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানো হয়েছিল। অর্থাৎ এক মাসের মধ্যেই দুই দফা মূল্যবৃদ্ধি হলো।

এদিকে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন করে ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা, যা আগে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

বিইআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালির সংকটের কারণে এলপিজি পরিবহন ও আমদানি ব্যয় বেড়েছে। বিশেষ করে জাহাজ চলাচলে বিঘ্ন, বিকল্প উৎস থেকে আমদানিতে অতিরিক্ত সময় ও খরচ, বিমা ও নিরাপত্তা ব্যয় বৃদ্ধি এবং জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম চার্জ বাড়ার প্রভাব পড়েছে দামের ওপর। এসব কারণে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রতি মেট্রিক টনে ২৫০ মার্কিন ডলার প্রিমিয়াম পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখা যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপপরিচালককে কুপিয়ে জখম

» শ্রীলঙ্কাকে হারিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের

» ইসরায়েল আমাকে ইরান যুদ্ধে প্ররোচিত করেনি: ট্রাম্প

» সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

» সরকার মিডিয়া নিয়ন্ত্রণে বিশ্বাস করে না : তথ্য প্রতিমন্ত্রী

» ‘স্বৈরাচারী সরকার গণবিচ্ছিন্ন হওয়ার সুদূর প্রসারী পরিণতি আজকের এই সংকট’

» সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

» প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি : প্রধানমন্ত্রী

» ‘ছাগলকাণ্ড’র মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন ১১ মে

» প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৯৪০ টাকা। ফলে এই সিলিন্ডারে দাম বেড়েছে ২১২ টাকা।

রোববার  বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ মূল্য ঘোষণা করে। ঘোষিত নতুন দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়।

সর্বশেষ সমন্বয়ে প্রতি কেজি এলপিজির দাম বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। এর আগে এপ্রিল মাসের শুরুতেই প্রতি কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানো হয়েছিল। অর্থাৎ এক মাসের মধ্যেই দুই দফা মূল্যবৃদ্ধি হলো।

এদিকে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন করে ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা, যা আগে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

বিইআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালির সংকটের কারণে এলপিজি পরিবহন ও আমদানি ব্যয় বেড়েছে। বিশেষ করে জাহাজ চলাচলে বিঘ্ন, বিকল্প উৎস থেকে আমদানিতে অতিরিক্ত সময় ও খরচ, বিমা ও নিরাপত্তা ব্যয় বৃদ্ধি এবং জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম চার্জ বাড়ার প্রভাব পড়েছে দামের ওপর। এসব কারণে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রতি মেট্রিক টনে ২৫০ মার্কিন ডলার প্রিমিয়াম পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখা যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com