বছরজুড়ে বাঁধাকপি সংরক্ষণ করার ঘরোয়া উপায়

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক :বাজারে এখন নামমাত্র মূল্যে পাওয়া যাচ্ছে বাঁধাকপি-ফুলকপি। তবে আর কিছুদিন পর সতেজ বাঁধাকপি মিলবে না। তাই এই মৌসুমে সারাবছরের জন্য বাঁধাকপি মজুত করে রাখতে পারেন। সহজ কিছু উপায় কাজে লাগিয়ে বাড়িতে খুব সহজেই বাঁধাকপি সংরক্ষণ করতে পারে।

কীভাবে বাঁধাকপি বছরজুড়ে সংরক্ষণ করবেন? চলুন কিছু উপায় জেনে নিই-

এভাবে ফ্রিজে রাখুন :সাধারণ ফ্রিজে বাঁধাকপি রাখা হয়। গোটা হোক বা অর্ধেক, বাঁধাকপি ফ্রিজে রাখাই ভালো। তবে যতই টাটকা বাঁধাকপি হোক, ৩-৪ দিন পর তার পাতা শুকাতে শুরু করে। বেশি সময়ের জন্য সংরক্ষণ করতে চাইলে বাঁধাকপি কুঁচি করে নিন। এরপর সেটি এয়ার টাইট বাক্সে ভরে ফ্রিজে রাখুন। কৌটায় যেন এক ফোঁটাও পানি না থাকে সেদিকে খেয়াল রাখবেন।

হিমায়িত করে রাখুন : রান্নার কাজকে সহজ করতে আজকাল অনেকেই ফ্রোজেন সবজি ব্যবহার করেন। কিন্তু এতে প্রিজারভেটিভ থাকে। এর চেয়ে বাড়িতে বাঁধাকপি ফ্রোজেন অবস্থায় সংরক্ষণ করতে পারেন। এজন্য বাঁধাকপি কেটে ধুয়ে নিন। ফুটন্ত পানিতে ২-৩ মিনিট রেখেই বরফ-পানিতে ডুবিয়ে নিন। সেখানেও মিনিট দুয়েক রেখে তুলে নিন। এরপরে পানি ঝরিয়ে নিন এবং জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজ বা ফ্রিজারে রেখে দিন। এই পদ্ধতিতে বাঁধাকপি মাস ছয়েক পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।

ফার্মেন্টেড করেও সংরক্ষণ করতে পারেন : বাঙালিদের মধ্যে বর্তমানে বেড়েছে কোরিয়ান খাবারের জনপ্রিয়তা। সেখানে লেটুস এবং অন্যান্য সবজি দিয়ে তৈরি কিমচির চাহিদাও রয়েছে। একইভাবে বাঁধাকপির কিমচি বানিয়ে রাখতে পারেন।

এজন্য বাঁধাকপির পাতা মাঝারি আকারে কেটে নিন। একটি কাচের বয়ামে লবণ, হলুদ-মরিচ-জিরার মতো গুঁড়ো মসলা নিন। এতে পর্যাপ্ত ভিনেগার ঢালুন। এবার ওই বয়ামে বাঁধাকপি ভিজিয়ে দিন। পাত্রের মুখ শক্ত করে বন্ধ করে দিন, যেন বাইরে থেকে হাওয়া প্রবেশ করতে না পারে।

এভাবে বছরের পর বছর বাঁধাকপি সংরক্ষণ করতে পারেন। যেকোনো খাবারের সঙ্গেই খেতে পারেন বাঁধাকপির কিমচি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো দ্রুত সংস্কারে কার্যকর পদক্ষেপ চায় জামায়াত

» দেশ পরিচালনায় আওয়ামী শাসনের লক্ষণ দেখা যাচ্ছে: রফিকুল ইসলাম

» ফ্যামিলি কার্ডে মুদ্রাস্ফীতির ঝুঁকি আছে কি? সংসদে প্রধানমন্ত্রীকে হাসনাত আবদুল্লাহর প্রশ্ন

» বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

» ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

» ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের পরামর্শ নেইনি : সংসদে নুর

» সংস্কৃতি চর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়: আবদুস সালাম

» আধিপত্য ও হাট ইজারা নিয়ে দ্বন্দ্বে টিটনকে গুলি করে হত্যা : ডিবি

» নভেম্বরে কাতারে বসছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

» ইরানের যে কৌশলে হতাশায় ছটফট করছেন ট্রাম্প!

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বছরজুড়ে বাঁধাকপি সংরক্ষণ করার ঘরোয়া উপায়

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক :বাজারে এখন নামমাত্র মূল্যে পাওয়া যাচ্ছে বাঁধাকপি-ফুলকপি। তবে আর কিছুদিন পর সতেজ বাঁধাকপি মিলবে না। তাই এই মৌসুমে সারাবছরের জন্য বাঁধাকপি মজুত করে রাখতে পারেন। সহজ কিছু উপায় কাজে লাগিয়ে বাড়িতে খুব সহজেই বাঁধাকপি সংরক্ষণ করতে পারে।

কীভাবে বাঁধাকপি বছরজুড়ে সংরক্ষণ করবেন? চলুন কিছু উপায় জেনে নিই-

এভাবে ফ্রিজে রাখুন :সাধারণ ফ্রিজে বাঁধাকপি রাখা হয়। গোটা হোক বা অর্ধেক, বাঁধাকপি ফ্রিজে রাখাই ভালো। তবে যতই টাটকা বাঁধাকপি হোক, ৩-৪ দিন পর তার পাতা শুকাতে শুরু করে। বেশি সময়ের জন্য সংরক্ষণ করতে চাইলে বাঁধাকপি কুঁচি করে নিন। এরপর সেটি এয়ার টাইট বাক্সে ভরে ফ্রিজে রাখুন। কৌটায় যেন এক ফোঁটাও পানি না থাকে সেদিকে খেয়াল রাখবেন।

হিমায়িত করে রাখুন : রান্নার কাজকে সহজ করতে আজকাল অনেকেই ফ্রোজেন সবজি ব্যবহার করেন। কিন্তু এতে প্রিজারভেটিভ থাকে। এর চেয়ে বাড়িতে বাঁধাকপি ফ্রোজেন অবস্থায় সংরক্ষণ করতে পারেন। এজন্য বাঁধাকপি কেটে ধুয়ে নিন। ফুটন্ত পানিতে ২-৩ মিনিট রেখেই বরফ-পানিতে ডুবিয়ে নিন। সেখানেও মিনিট দুয়েক রেখে তুলে নিন। এরপরে পানি ঝরিয়ে নিন এবং জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজ বা ফ্রিজারে রেখে দিন। এই পদ্ধতিতে বাঁধাকপি মাস ছয়েক পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।

ফার্মেন্টেড করেও সংরক্ষণ করতে পারেন : বাঙালিদের মধ্যে বর্তমানে বেড়েছে কোরিয়ান খাবারের জনপ্রিয়তা। সেখানে লেটুস এবং অন্যান্য সবজি দিয়ে তৈরি কিমচির চাহিদাও রয়েছে। একইভাবে বাঁধাকপির কিমচি বানিয়ে রাখতে পারেন।

এজন্য বাঁধাকপির পাতা মাঝারি আকারে কেটে নিন। একটি কাচের বয়ামে লবণ, হলুদ-মরিচ-জিরার মতো গুঁড়ো মসলা নিন। এতে পর্যাপ্ত ভিনেগার ঢালুন। এবার ওই বয়ামে বাঁধাকপি ভিজিয়ে দিন। পাত্রের মুখ শক্ত করে বন্ধ করে দিন, যেন বাইরে থেকে হাওয়া প্রবেশ করতে না পারে।

এভাবে বছরের পর বছর বাঁধাকপি সংরক্ষণ করতে পারেন। যেকোনো খাবারের সঙ্গেই খেতে পারেন বাঁধাকপির কিমচি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com