পিঁয়াজ কাটলে কেন চোখ জ্বলে?

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক : পিঁয়াজ ছাড়া অনেক রান্নাই যেন অসম্পূর্ণ। সাধারণ তরকারি থেকে শুরু করে কশা মাংস- প্রায় সব খাবারেই পিঁয়াজ লাগে।

কিন্তু পিঁয়াজ কাটতে গেলেই অনেকের চোখে পানি চলে আসে, সঙ্গে চোখ জ্বালাও করে। বিশেষ করে বেশি পিঁয়াজ কাটতে হলে সমস্যাটা আরো বেশি হয়।

পিঁয়াজে সালফেনিক এসিড নামে একটি উপাদান থাকে। পিঁয়াজ কাটার সময় এটি বেরিয়ে অন্য এনজাইমের সঙ্গে মিশে সালফার গ্যাস তৈরি করে। সেই গ্যাস চোখে লাগলেই জ্বালা করে এবং চোখ দিয়ে পানি পড়তে শুরু করে।

তবে কিছু সহজ উপায় মেনে চললে পিঁয়াজ কাটার সময় এই সমস্যাটা অনেকটাই কমানো যায়। চলুন, জেনে নিই-

চিমনি বা এক্সহস্ট ফ্যান চালু রাখুন : পিঁয়াজ কাটার সময় রান্নাঘরের চিমনি বা এক্সহস্ট ফ্যান চালিয়ে রাখুন। এতে পিঁয়াজ থেকে বের হওয়া গ্যাস বাতাসে উড়ে যায় এবং চোখে কম লাগে। এছাড়া পিঁয়াজ কাটার সময় হাতে চোখ বা মুখ স্পর্শ না করাই ভালো।

ধারালো ছুরি ব্যবহার করুন : ধারালো ছুরি দিয়ে পিঁয়াজ দ্রুত কাটা যায়। এতে পিঁয়াজ কম চেপে কাটা হয় এবং গ্যাসও কম বের হয়। ফলে চোখে জ্বালা হওয়ার সম্ভাবনা কম থাকে।

পিঁয়াজের গোড়া কেটে ফেলুন : পিঁয়াজের গোড়ার অংশে সালফারের পরিমাণ বেশি থাকে। তাই খোসা ছাড়ানোর আগে পিঁয়াজের ওই অংশটা কেটে ফেললে সমস্যা কিছুটা কম হয়। চাইলে খোসাসহ পিঁয়াজ কিছুক্ষণ জলে ভিজিয়েও রাখতে পারেন। তবে কাটার পর পানিতে ভেজালে স্বাদ নষ্ট হতে পারে।

ফ্রিজে রেখে কাটুন : পিঁয়াজর খোসা ছাড়িয়ে ১০-১৫ মিনিট ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা অবস্থায় পেঁয়াজের এনজাইম কম সক্রিয় থাকে। তাই ঠাণ্ডা পিঁয়াজ কাটলে চোখে জ্বালা ও পানি পড়ার সমস্যা তুলনামূলক কম হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

» যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি : আবদুস সালাম

» রাজধানীর মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

» এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে সংবর্ধনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পিঁয়াজ কাটলে কেন চোখ জ্বলে?

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক : পিঁয়াজ ছাড়া অনেক রান্নাই যেন অসম্পূর্ণ। সাধারণ তরকারি থেকে শুরু করে কশা মাংস- প্রায় সব খাবারেই পিঁয়াজ লাগে।

কিন্তু পিঁয়াজ কাটতে গেলেই অনেকের চোখে পানি চলে আসে, সঙ্গে চোখ জ্বালাও করে। বিশেষ করে বেশি পিঁয়াজ কাটতে হলে সমস্যাটা আরো বেশি হয়।

পিঁয়াজে সালফেনিক এসিড নামে একটি উপাদান থাকে। পিঁয়াজ কাটার সময় এটি বেরিয়ে অন্য এনজাইমের সঙ্গে মিশে সালফার গ্যাস তৈরি করে। সেই গ্যাস চোখে লাগলেই জ্বালা করে এবং চোখ দিয়ে পানি পড়তে শুরু করে।

তবে কিছু সহজ উপায় মেনে চললে পিঁয়াজ কাটার সময় এই সমস্যাটা অনেকটাই কমানো যায়। চলুন, জেনে নিই-

চিমনি বা এক্সহস্ট ফ্যান চালু রাখুন : পিঁয়াজ কাটার সময় রান্নাঘরের চিমনি বা এক্সহস্ট ফ্যান চালিয়ে রাখুন। এতে পিঁয়াজ থেকে বের হওয়া গ্যাস বাতাসে উড়ে যায় এবং চোখে কম লাগে। এছাড়া পিঁয়াজ কাটার সময় হাতে চোখ বা মুখ স্পর্শ না করাই ভালো।

ধারালো ছুরি ব্যবহার করুন : ধারালো ছুরি দিয়ে পিঁয়াজ দ্রুত কাটা যায়। এতে পিঁয়াজ কম চেপে কাটা হয় এবং গ্যাসও কম বের হয়। ফলে চোখে জ্বালা হওয়ার সম্ভাবনা কম থাকে।

পিঁয়াজের গোড়া কেটে ফেলুন : পিঁয়াজের গোড়ার অংশে সালফারের পরিমাণ বেশি থাকে। তাই খোসা ছাড়ানোর আগে পিঁয়াজের ওই অংশটা কেটে ফেললে সমস্যা কিছুটা কম হয়। চাইলে খোসাসহ পিঁয়াজ কিছুক্ষণ জলে ভিজিয়েও রাখতে পারেন। তবে কাটার পর পানিতে ভেজালে স্বাদ নষ্ট হতে পারে।

ফ্রিজে রেখে কাটুন : পিঁয়াজর খোসা ছাড়িয়ে ১০-১৫ মিনিট ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা অবস্থায় পেঁয়াজের এনজাইম কম সক্রিয় থাকে। তাই ঠাণ্ডা পিঁয়াজ কাটলে চোখে জ্বালা ও পানি পড়ার সমস্যা তুলনামূলক কম হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com