ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : শীত এলেই বাজারে ভরপুর থাকে টাটকা সবুজ মটরশুঁটি। মিষ্টি ও রান্নায় বহুল ব্যবহৃত এই সবজি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, রয়েছে পুষ্টিগুণ। মটরশুঁটিতে রয়েছে প্রচুর ফাইবার। এ ছাড়াও পাওয়া যায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, ই, কে, ফলিক এসিড, আয়রনসহ বিভিন্ন পুষ্টি উপাদান। পুষ্টিবিদদের মতে, নিয়মিত খাদ্যতালিকায় মটরশুঁটি রাখলে শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে। চলুন জেনে নেওয়া যাক মটরশুঁটির যত পুষ্টিগুণ-
প্রোটিনের ভালো উৎস : মটরশুঁটিতে উদ্ভিজ্জ প্রোটিন রয়েছে। যেসব সবজির মধ্যে কিছু পরিমাণ প্রোটিন আছে তারমধ্যে মটরশুঁটি অন্যতম। মটরশুঁটিতে শরীরের পেশি গঠন ও কোষের ক্ষয় পূরণে সহায়তা করে।
হজমশক্তি বাড়ায় : মটরশুঁটিতে থাকা আঁশ বা ফাইবার হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : মটরশুঁটিতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। তাই খাদ্যতালিকায় মটরশুঁটি রাখলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।
হৃদযন্ত্র ভালো রাখে : মটরশুঁটিতে আছে পটাশিয়াম ও ফাইবার। মটরশুঁটিতে ফাইবারের পরিমাণ বেশি থাকায় এটি রক্তের কোলেস্টেরল কমিয়ে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে।
রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক : মটরশুঁটিতে থাকা লোহা শরীরে রক্ত উৎপাদনে সহায়তা করে, ফলে রক্তশূন্যতার ঝুঁকি কমে। তাই প্রতিনিয়ত খাবারে মটরশুঁটি থাকলে রক্তশূন্যতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে
ওজন নিয়ন্ত্রণে কার্যকর : কম ক্যালোরি ও বেশি ফাইবার থাকার কারণে মটরশুঁটি দীর্ঘ সময় পেট ভরা রাখে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।
চোখ ভালো রাখে : চোখের স্বাস্থ্যের জন্য মটরশুঁটি গুরুত্বপূর্ণ। মটরশুঁটিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট লিউটেনিন এবং জিজ্যান্থিন, যা চোখের ম্যাকুলার ডিজেনারেশন সমস্যা কমাতে সাহায্য করে।








