গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, গুজবে কান দেবেন না। মানুষের কথায় বিভ্রান্ত না হয়ে আপনার সন্তানকে টিকা দিন। শিশুদের জীবন রক্ষায় সরকার জাতীয় পর্যায়ে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।

সোমবার (২০ এপ্রিল) সকালে পঞ্চগড় সদর উপজেলার শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ১৮টি জেলার ৩০টি উপজেলায় ছয় মাস থেকে পাঁচ বছরের শিশুদের মধ্যে দ্রুত হারে হাম ছড়িয়ে পড়ছে। পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তদের মধ্যে রয়েছে ৮১ শতাংশ পাঁচ বছরের শিশু এবং ৩৪ শতাংশ নয় মাস বয়সী শিশু।

তিনি বলেন, সরকার কোনো ধরনের ‘ব্লেম গেমে’ যাবে না। বরং উপজেলা ও জেলা পর্যায়ে এমআর ভ্যাকসিন ও ভিটামিন-এ কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

প্রতিমন্ত্রী আরও বলেন, নিয়মিত টিকাদানে ফাঁক থাকলে রোগ আরও ছড়িয়ে পড়তে পারে। যদিও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে, তবে দেশের প্রায় ৫৬টি জেলায় হামের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। এ কারণেই সরকার দ্রুত কার্যক্রম গ্রহণ করেছে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, শিশুর শরীরে র‍্যাশ, বমি বা চোখ লাল হওয়া হামের সাধারণ উপসর্গ। এসব লক্ষণ দেখা দিলে গ্রামীণ চিকিৎসকের ওপর নির্ভর না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, পঞ্চগড়ে এই ক্যাম্পেইনে মোট ১ লাখ ৩৬ হাজার ৫২৭ ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি রয়েছে। প্রয়োজন হলে আরও টিকা সরবরাহ করা হবে। পঞ্চগড়ে এখনো হামের রোগী না থাকলেও আগাম প্রস্তুতি হিসেবে এই কর্মসূচি শুরু করা হয়েছে। শিশুদের সুন্দর ভবিষ্যৎ ও সুস্থ জীবন নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান: জামায়াতের আমির

» অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

» বছরজুড়ে বাঁধাকপি সংরক্ষণ করার ঘরোয়া উপায়

» কৃষক মনোতোষ হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

» ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেফতার

» গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

» সৌদি পৌঁছেছেন ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী

» রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

» বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, গুজবে কান দেবেন না। মানুষের কথায় বিভ্রান্ত না হয়ে আপনার সন্তানকে টিকা দিন। শিশুদের জীবন রক্ষায় সরকার জাতীয় পর্যায়ে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।

সোমবার (২০ এপ্রিল) সকালে পঞ্চগড় সদর উপজেলার শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ১৮টি জেলার ৩০টি উপজেলায় ছয় মাস থেকে পাঁচ বছরের শিশুদের মধ্যে দ্রুত হারে হাম ছড়িয়ে পড়ছে। পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তদের মধ্যে রয়েছে ৮১ শতাংশ পাঁচ বছরের শিশু এবং ৩৪ শতাংশ নয় মাস বয়সী শিশু।

তিনি বলেন, সরকার কোনো ধরনের ‘ব্লেম গেমে’ যাবে না। বরং উপজেলা ও জেলা পর্যায়ে এমআর ভ্যাকসিন ও ভিটামিন-এ কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

প্রতিমন্ত্রী আরও বলেন, নিয়মিত টিকাদানে ফাঁক থাকলে রোগ আরও ছড়িয়ে পড়তে পারে। যদিও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে, তবে দেশের প্রায় ৫৬টি জেলায় হামের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। এ কারণেই সরকার দ্রুত কার্যক্রম গ্রহণ করেছে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, শিশুর শরীরে র‍্যাশ, বমি বা চোখ লাল হওয়া হামের সাধারণ উপসর্গ। এসব লক্ষণ দেখা দিলে গ্রামীণ চিকিৎসকের ওপর নির্ভর না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, পঞ্চগড়ে এই ক্যাম্পেইনে মোট ১ লাখ ৩৬ হাজার ৫২৭ ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি রয়েছে। প্রয়োজন হলে আরও টিকা সরবরাহ করা হবে। পঞ্চগড়ে এখনো হামের রোগী না থাকলেও আগাম প্রস্তুতি হিসেবে এই কর্মসূচি শুরু করা হয়েছে। শিশুদের সুন্দর ভবিষ্যৎ ও সুস্থ জীবন নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com