ফের একসঙ্গে অক্ষয়-সাইফ, আছেন বাংলার যিশুও

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  কলকাতার সিনেমায় জয়জয়কারের পর বলিউডে পা রাখা যীশু সেনগুপ্তের হাতে ধরা দিচ্ছে একের পর এক হিন্দি সিনেমা।

পরিচালক প্রিয়দর্শনের ‘হ্যায়বান’ সিনেমায় অভিনয় করছেন যীশু। যা মুক্তি পাবে আগামী বছর। যীশুর সহঅভিনেতা হচ্ছেন অক্ষয় কুমার ও সাইফ আলি খানের মত অভিনেতারা।

আনন্দবাজার লিখেছে, সিনেমার বিষয়ে জানতে যীশুকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। তবে সিনেমা টিম বলছে, গুরুত্বপূর্ণ চরিত্রে আসছেন যীশু। চলতি বছরের অগাস্টে সিনেমার শুটিং শুরু হয়; এরি মধ্যে দৃশ্যধারণের বেশিরভাগ কাজ শেষ হয়ে গিয়েছে। তবে যীশুর অংশের শুটিং শেষ কী না তা জানা যায়নি। এই সিনেমায় ১৭ বছর পর পর্দা শেয়ার করতে দেখা যাবে খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খানকে।

যীশু অক্ষয়ের সঙ্গে এর আগে ‘ভূত বাংলো’ সিনেমাতে অভিনয় করেছেন। যীশু ছিলেন বাংলা সিনেমার রোমান্টিক নায়ক। তবে এ বছর কলকাতার ‘খাদান’ সিনেমাতে খল চরিত্র করেছেন তিনি। নামও করেছেন ভিন্ন ধরনের অভিনয় দিয়ে। নায়ক দীপক অধিকারী দেবের সঙ্গে যীশু সমানে টক্কর দিয়েছেন ‘খাদানে’।

তবে গেল বছর যীশু আলোচনায় আসেন তার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তর সঙ্গে দাম্পত্যে ফাটল নিয়ে। সে সময় খবর আসেম ডেল ও অভিনেত্রী এবং বর্তমানে প্রযোজক নীলাঞ্জনা তার নাম থেকে স্বামীর পদবী ‘সেনগুপ্ত’ বাদ দিয়েছেন। স্বামীকে ইনস্টাগ্রামে আর অনুসরণও করেন না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হিমি গাইবেন গান, মডেল তৌসিফ

» আমি এনসিপির একজন একনিষ্ঠ সমর্থক: ঢাবি শিক্ষিকা মোনামি

» ১৬ ফেব্রুয়ারির মধ্যে শপথ গ্রহণ, ১৮ ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রিসভা গঠন

» ২০ বছর পর চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত

» ২০৯ আসনে বিএনপির জয়, জামায়াত পেল ৬৮: ইসি

» বিজয়ী হয়ে হেলিকপ্টারে ঢাকায় ফিরলেন নুরুল হক নুর

» বাংলাদেশে সন্ত্রাস ও মাফিয়াতন্ত্র কায়েম হতে দিবো না: সাদিক কায়েম

» এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : মাহদী আমিন

» বিএনপির নিরঙ্কুশ বিজয়ে জামালপুরে দোয়া মাহফিল

» নাটোর-৪ আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল আজিজ 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফের একসঙ্গে অক্ষয়-সাইফ, আছেন বাংলার যিশুও

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  কলকাতার সিনেমায় জয়জয়কারের পর বলিউডে পা রাখা যীশু সেনগুপ্তের হাতে ধরা দিচ্ছে একের পর এক হিন্দি সিনেমা।

পরিচালক প্রিয়দর্শনের ‘হ্যায়বান’ সিনেমায় অভিনয় করছেন যীশু। যা মুক্তি পাবে আগামী বছর। যীশুর সহঅভিনেতা হচ্ছেন অক্ষয় কুমার ও সাইফ আলি খানের মত অভিনেতারা।

আনন্দবাজার লিখেছে, সিনেমার বিষয়ে জানতে যীশুকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। তবে সিনেমা টিম বলছে, গুরুত্বপূর্ণ চরিত্রে আসছেন যীশু। চলতি বছরের অগাস্টে সিনেমার শুটিং শুরু হয়; এরি মধ্যে দৃশ্যধারণের বেশিরভাগ কাজ শেষ হয়ে গিয়েছে। তবে যীশুর অংশের শুটিং শেষ কী না তা জানা যায়নি। এই সিনেমায় ১৭ বছর পর পর্দা শেয়ার করতে দেখা যাবে খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খানকে।

যীশু অক্ষয়ের সঙ্গে এর আগে ‘ভূত বাংলো’ সিনেমাতে অভিনয় করেছেন। যীশু ছিলেন বাংলা সিনেমার রোমান্টিক নায়ক। তবে এ বছর কলকাতার ‘খাদান’ সিনেমাতে খল চরিত্র করেছেন তিনি। নামও করেছেন ভিন্ন ধরনের অভিনয় দিয়ে। নায়ক দীপক অধিকারী দেবের সঙ্গে যীশু সমানে টক্কর দিয়েছেন ‘খাদানে’।

তবে গেল বছর যীশু আলোচনায় আসেন তার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তর সঙ্গে দাম্পত্যে ফাটল নিয়ে। সে সময় খবর আসেম ডেল ও অভিনেত্রী এবং বর্তমানে প্রযোজক নীলাঞ্জনা তার নাম থেকে স্বামীর পদবী ‘সেনগুপ্ত’ বাদ দিয়েছেন। স্বামীকে ইনস্টাগ্রামে আর অনুসরণও করেন না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com