জামালপুরে যমুনা নদী থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরী দল । বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার পিংলা ইউনিয়নের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন, উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর গ্রামের শামীম হোসেনের ছেলে উসমান গনি (৮) ও একই গ্রামের ফিরোজ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় কয়েকজন শিশুর সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে উসমান ও ইসমাইল। পরে নদীর প্রবল স্রোতে তারা পানির নিচে তলিয়ে যায়। তারপর তাদের সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার চেষ্টা চালালেও তাদের খুঁজে পাওয়া যায় না।পরে সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রায় ৭ ঘণ্টার চেষ্টার পর রাত ৮ টার দিকে নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু উসমান গনির বাবা বলেন, দুপুরে আমার ছেলে এলাকার অন্য ছেলেদের সঙ্গে নদীতে গোসল করতে নামে। তারপর পানিতে ডুবে যায়, আমার ছেলে খুব বেশি সাতার জানতো না।
নিহত অন্য শিশু ইসমাইলের বাবা বলে, নদীর অনেক স্রোত। এই স্রোতে আমার ছেলে পানিতে তলিয়ে যায়। সর্বনাশা যমুনা নদী আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিল।
এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর দেলওয়ার হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা উদ্ধার অভিযান শুরু করি। আমাদের ডুবুরি দল প্রায় ৭ ঘন্টা যমুনা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয় সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, দুইজন শিশু যমুনা নদীতে ডুবে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সালমান শাহের দেহাবশেষ উত্তোলন ঠেকাতে আইনি লড়াইয়ের প্রস্তুতি পরিবারের

» নোবিপ্রবিতে হিলশা পপুলেশন বৃদ্ধি সংক্রান্ত প্রজেক্টের ইনসেপশন কর্মশালা

» কারাগারে অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু

» প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব

» মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন

» মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল-প্রসিকিউশন সংখ্যা : চিফ প্রসিকিউটর

» হঠাৎ বিয়ের সাজে বুবলী

» রাজধানীতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

» রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক

» চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরে যমুনা নদী থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরী দল । বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার পিংলা ইউনিয়নের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন, উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর গ্রামের শামীম হোসেনের ছেলে উসমান গনি (৮) ও একই গ্রামের ফিরোজ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় কয়েকজন শিশুর সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে উসমান ও ইসমাইল। পরে নদীর প্রবল স্রোতে তারা পানির নিচে তলিয়ে যায়। তারপর তাদের সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার চেষ্টা চালালেও তাদের খুঁজে পাওয়া যায় না।পরে সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রায় ৭ ঘণ্টার চেষ্টার পর রাত ৮ টার দিকে নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু উসমান গনির বাবা বলেন, দুপুরে আমার ছেলে এলাকার অন্য ছেলেদের সঙ্গে নদীতে গোসল করতে নামে। তারপর পানিতে ডুবে যায়, আমার ছেলে খুব বেশি সাতার জানতো না।
নিহত অন্য শিশু ইসমাইলের বাবা বলে, নদীর অনেক স্রোত। এই স্রোতে আমার ছেলে পানিতে তলিয়ে যায়। সর্বনাশা যমুনা নদী আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিল।
এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর দেলওয়ার হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা উদ্ধার অভিযান শুরু করি। আমাদের ডুবুরি দল প্রায় ৭ ঘন্টা যমুনা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয় সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, দুইজন শিশু যমুনা নদীতে ডুবে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com