পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল নারীর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার চালকসহ অন্তত তিনজন আহত হয়।

আজ বিকাল সোয়া ৫টার দিকে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুরের চেয়ারম্যান রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিনা আক্তার (৫৫) চাটখিল উপজেলার শোশালিয়া গ্রামের মৃত হুমায়ুন কবিরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে সিএনজিচালতি অটোরিকশা করে হাসিনা আমিন বাজার থেকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের উদ্দেশে যাত্রা করে। ওই সময় অটোরিকশাটি চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুরের চেয়ারম্যান রাস্তার মাথা এলাকায় পৌঁছালে নোয়াখালীগ্রামী একটি বেপরোয়া গতির পিকআপ ভ্যান তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়।

পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী হাসিনাসহ আরও তিনজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভুঁইয়া জানান, ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে যায়। আইনগত প্রক্রিয়া শেষে নিহত নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দূর থেকে দেখে লাভ হবে না আর: নুসরাত ফারিয়া

» গণমাধ্যমকর্মীর ওপর জামায়াত নেতাকর্মীদের হামলা, ছাত্রদলের নিন্দা-প্রতিবাদ

» মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

» আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

» বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

» অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা

» ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত

» রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন

» টোল আদায়ে অনিয়ম শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

» পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানো এখন সময়ের দাবি: হাবিবুর রশিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল নারীর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার চালকসহ অন্তত তিনজন আহত হয়।

আজ বিকাল সোয়া ৫টার দিকে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুরের চেয়ারম্যান রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিনা আক্তার (৫৫) চাটখিল উপজেলার শোশালিয়া গ্রামের মৃত হুমায়ুন কবিরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে সিএনজিচালতি অটোরিকশা করে হাসিনা আমিন বাজার থেকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের উদ্দেশে যাত্রা করে। ওই সময় অটোরিকশাটি চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুরের চেয়ারম্যান রাস্তার মাথা এলাকায় পৌঁছালে নোয়াখালীগ্রামী একটি বেপরোয়া গতির পিকআপ ভ্যান তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়।

পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী হাসিনাসহ আরও তিনজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভুঁইয়া জানান, ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে যায়। আইনগত প্রক্রিয়া শেষে নিহত নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com