অনূর্ধ্ব-১৫ ফিফা বিশ্বকাপ ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করলো বাংলাদেশ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : আজারবাইজানের বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী ওয়েলসের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে শেষ পর্যন্ত জালের ঠিকানা খুঁজে পায়নি কোনো দলই। ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।

ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৯১ দেশের দল। আটজনের দল নিয়ে বিশেষ এই আসরে ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে হচ্ছে ম্যাচ। প্রতিটি ম্যাচের দুই অর্ধ ২০ মিনিট করে।

বাংলাদেশ রয়েছে ‘জি’ গ্রুপে। এই গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। গ্রুপের অন্য ম্যাচে বুরুন্ডিকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল।

এক ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল। এক ম্যাচে ১ পয়েন্ট করে নিয়ে টেবিলের দুই ও তিন নম্বরে যথাক্রমে বাংলাদেশ, ওয়েলস। গ্রুপের অন্য ম্যাচে লড়ছে ফিজি ও ইন্দোনেশিয়া।

২৫ ও ২৬ অক্টোবর দুটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে কাল বাংলাদেশের প্রতিপক্ষ পর্তুগাল। এরপর ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্স ও বাকু ক্রিস্টাল হলে। টুর্নামেন্ট শেষে আগামী ৩ নভেম্বর সকালে বাংলাদেশের তরুণ ফুটবলারদের দেশে ফেরার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মাইবিএল কি আরও বড় পরিসরে আসছে? ইঙ্গিত দিল বাংলালিংক

» বাংলালিংক-কে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক

» রেমিট্যান্স ও ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে ওয়ান ব্যাংক ও নগদের চুক্তি

» ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, মাঠে থাকবে এসআরবি

» ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮৫ কেন্দ্রে কড়া নিরাপত্তায় সরঞ্জাম বিতরণ

» চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকে ক্ষুব্ধ হন : সড়কমন্ত্রী

» হেরে গেলে ফলাফল মানবেন তো ট্রাম্প?

» বিনিয়োগকারীদের আস্থা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য : টোকিওতে প্রধানমন্ত্রী

» সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার সাময়িক বন্ধ

» সিডনিতে সাংবাদিকদের মিলনমেলা : এবিজেএ’র সভাপতি মতিন ও সম্পাদক ফয়সাল

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অনূর্ধ্ব-১৫ ফিফা বিশ্বকাপ ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করলো বাংলাদেশ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : আজারবাইজানের বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী ওয়েলসের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে শেষ পর্যন্ত জালের ঠিকানা খুঁজে পায়নি কোনো দলই। ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।

ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৯১ দেশের দল। আটজনের দল নিয়ে বিশেষ এই আসরে ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে হচ্ছে ম্যাচ। প্রতিটি ম্যাচের দুই অর্ধ ২০ মিনিট করে।

বাংলাদেশ রয়েছে ‘জি’ গ্রুপে। এই গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। গ্রুপের অন্য ম্যাচে বুরুন্ডিকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল।

এক ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল। এক ম্যাচে ১ পয়েন্ট করে নিয়ে টেবিলের দুই ও তিন নম্বরে যথাক্রমে বাংলাদেশ, ওয়েলস। গ্রুপের অন্য ম্যাচে লড়ছে ফিজি ও ইন্দোনেশিয়া।

২৫ ও ২৬ অক্টোবর দুটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে কাল বাংলাদেশের প্রতিপক্ষ পর্তুগাল। এরপর ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্স ও বাকু ক্রিস্টাল হলে। টুর্নামেন্ট শেষে আগামী ৩ নভেম্বর সকালে বাংলাদেশের তরুণ ফুটবলারদের দেশে ফেরার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com