লিটন-তাসকিনকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে ক্যারিবীয়রা। এরই মধ্যে আগামী ২৮ অক্টোবর শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চোটের কারণে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলতে পারেননি লিটন দাস। সুস্থ হয়ে উঠে এই উইকেটরক্ষক-ব্যাটার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দলে জায়গা ধরে রাখলেন। আর আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের সবশেষ টেস্টে বিশ্রাম পাওয়া পেসার তাসকিন আহমেদকে ফেরানো হলো স্কোয়াডে।

আবুধাবিতে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুজন। তারা হলেন ব্যাটার সৌম্য সরকার ও পেসার সৈয়দ খালেদ আহমেদ। স্কোয়াডে ঢুকেছেন কেবল তাসকিন।

গত আগস্টে অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ টেস্ট দলে ছিলেন তাসকিন। দুই ম্যাচের সিরিজে তার শিকার ছিল ৪ উইকেট। অন্যদিকে, চোটে পড়ার আগে আফগানিস্তানের বিপক্ষে লিটন দেখান ঐতিহাসিক পারফরম্যান্স। টেস্ট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ম্যাচের দুই ইনিংসে পঞ্চাশছোঁয়া ইনিংস ও ৯ ডিসমিসালের রেকর্ড গড়েন তিনি।

সৌম্য ও খালেদ বাদ পড়েছেন ম্যাচ না খেলেই। সৌম্য সবশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালে, মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর খালেদের সবশেষ টেস্ট ছিল গত জুনে, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে।

চোটের কারণে এই সিরিজেও খেলতে পারছেন না গতিময় পেসার নাহিদ রানা। বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে গত জুলাইয়ে সাইড স্ট্রেইনে আক্রান্ত হয়েছিলেন। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই কিছুদিন আগে নতুন করে অস্বস্তি বোধ করেন তিনি। পিঠে ব্যথার পাশাপাশি নিতম্বের (হিপ) আশেপাশে দুর্বলতা অনুভব করেছেন।

সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ৫ নভেম্বর শুরু হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। টেস্ট চ্যাম্পিয়নশিপে দারুণ ছন্দে থাকা বাংলাদেশের লক্ষ্য থাকবে দুটি ম্যাচই জেতার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

» আকিকা করার পর আবার নাম পরিবর্তন করা যাবে?

» শীতের সবজি বাজারে আসায় কিছুটা স্বস্তি, কমেছে ডিমের দামও

» ফোন হারিয়ে গেলে যেভাবে ফিরে পাবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

» তিব্বতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, তাইওয়ানেও ধেয়ে আসছে সুপার টাইফুন

» আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ লড়ছে বিসিবি একাদশ

» তিন হাজার পাউন্ড ছাড়াল কুমড়ার ওজন, বিশ্বরেকর্ড গড়লেন কৃষক

» আসামি নিয়ে ফেরার পথে কাভার্ডভ্যানচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত

» দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭ ,মামলা ৩৪টি

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লিটন-তাসকিনকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে ক্যারিবীয়রা। এরই মধ্যে আগামী ২৮ অক্টোবর শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চোটের কারণে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলতে পারেননি লিটন দাস। সুস্থ হয়ে উঠে এই উইকেটরক্ষক-ব্যাটার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দলে জায়গা ধরে রাখলেন। আর আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের সবশেষ টেস্টে বিশ্রাম পাওয়া পেসার তাসকিন আহমেদকে ফেরানো হলো স্কোয়াডে।

আবুধাবিতে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুজন। তারা হলেন ব্যাটার সৌম্য সরকার ও পেসার সৈয়দ খালেদ আহমেদ। স্কোয়াডে ঢুকেছেন কেবল তাসকিন।

গত আগস্টে অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ টেস্ট দলে ছিলেন তাসকিন। দুই ম্যাচের সিরিজে তার শিকার ছিল ৪ উইকেট। অন্যদিকে, চোটে পড়ার আগে আফগানিস্তানের বিপক্ষে লিটন দেখান ঐতিহাসিক পারফরম্যান্স। টেস্ট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ম্যাচের দুই ইনিংসে পঞ্চাশছোঁয়া ইনিংস ও ৯ ডিসমিসালের রেকর্ড গড়েন তিনি।

সৌম্য ও খালেদ বাদ পড়েছেন ম্যাচ না খেলেই। সৌম্য সবশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালে, মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর খালেদের সবশেষ টেস্ট ছিল গত জুনে, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে।

চোটের কারণে এই সিরিজেও খেলতে পারছেন না গতিময় পেসার নাহিদ রানা। বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে গত জুলাইয়ে সাইড স্ট্রেইনে আক্রান্ত হয়েছিলেন। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই কিছুদিন আগে নতুন করে অস্বস্তি বোধ করেন তিনি। পিঠে ব্যথার পাশাপাশি নিতম্বের (হিপ) আশেপাশে দুর্বলতা অনুভব করেছেন।

সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ৫ নভেম্বর শুরু হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। টেস্ট চ্যাম্পিয়নশিপে দারুণ ছন্দে থাকা বাংলাদেশের লক্ষ্য থাকবে দুটি ম্যাচই জেতার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com