নারী ক্রিকেটে দুই সংস্করণে আলাদা অধিনায়ক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : এত দিন নারী ক্রিকেটে দুই সংস্করণের নেতৃত্ব একই খেলোয়াড়ের হাতে থাকলেও এবার সেই ধারায় পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছেলেদের ক্রিকেটে ভিন্ন সংস্করণে আলাদা অধিনায়ক থাকার নজির থাকলেও নারী দলে এমন সিদ্ধান্ত বেশ ব্যতিক্রমী। নতুন এই ব্যবস্থায় দলের মধ্যে সমন্বয় ও নেতৃত্বের ভারসাম্য কেমন থাকবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

তবে নেতৃত্ব ভাগাভাগি নিয়ে উদ্বিগ্ন নয় বিসিবি। বোর্ডের নারী বিভাগের প্রধান ও পরিচালক রফিকুল ইসলামের মতে, এই পরিবর্তনে দলের ড্রেসিংরুমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা নেই। বরং পরিস্থিতি বিবেচনা করেই নাহিদাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রফিকুল ইসলাম জানান, জ্যোতি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় নতুন কাউকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন ছিল। ওয়ানডেতে নিগারই অধিনায়ক থাকছেন। তাই দুই সংস্করণে আলাদা নেতৃত্ব নিয়ে কোনো সমস্যা হবে বলে মনে করছে না বোর্ড।

গত মাসে এশিয়া কাপে ব্যর্থতার পর টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। এশিয়ান গেমসের পর এই সংস্করণে আর অধিনায়কত্ব করতে চান না বলে জানিয়েছিলেন তিনি। তবে এশিয়ান গেমসেও প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর দেশে ফিরে নেতৃত্বের বিষয়টি নিয়ে বোর্ডের সঙ্গে আবারও আলোচনা করেন তিনি। শেষ পর্যন্ত দুই পক্ষের সমঝোতায় টি-টোয়েন্টির দায়িত্ব থেকে সরে দাঁড়ান নিগার।

জ্যোতির জায়গায় আগামী এক বছরের জন্য দায়িত্ব পেয়েছেন নাহিদা। ২০২৩ সাল থেকে দুই সংস্করণেই দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন এই বাঁহাতি স্পিনার। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রস্তুতি বিবেচনায় তাকেই উপযুক্ত মনে করেছে বিসিবি।

নতুন দায়িত্ব পাওয়ার পর নাহিদাকে শুভেচ্ছা জানিয়েছেন নিগারও। বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়ে দলের প্রয়োজনে নতুন অধিনায়ককে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। বোর্ডের পক্ষ থেকেও জানানো হয়েছে, অধিনায়ক নির্বাচন নিয়ে নিগার ও নাহিদা দুজনের সঙ্গেই আলোচনা হয়েছে এবং তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

এদিকে নতুন অধিনায়ক হিসেবে নাহিদার প্রথম বড় পরীক্ষা অপেক্ষা করছে সামনেই। আগামী ১২ নভেম্বর থেকে থাইল্যান্ডে শুরু হবে আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফি। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও পাকিস্তান। এই প্রতিযোগিতার মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নেতৃত্বের অধ্যায় শুরু করবেন নাহিদা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মগজের কাটলেটের সহজ রেসিপি

» কলা খাওয়ার সঙ্গে সর্দি-কাশির কী সম্পর্ক?

» অতি প্রক্রিয়াজাত খাবার বেশি খাওয়ার সঙ্গে স্ট্রোকের যোগসূত্র

» প্রথমে শাস্তি মনে হয়েছিল, পরে বুঝলাম রক্ষা পেয়েছি: পদত্যাগ প্রসঙ্গে ইশরাক

» আওয়ামী লীগকে অনেক চিন্তা ভাবনা করে রাজনীতিতে ফিরতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

» সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন জামায়াত আমিরের

» প্রকাশ্যে নারীকে গুলি করে হত্যা!

» ‘তুই এত ধর্ম মানিস, বল তো আমি কি জাহান্নামে যাব?’

» মোংলায় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী

» অসুস্থ স্থানীয় সরকার মন্ত্রী ও ভূমি মন্ত্রী দেখতে হাসপাতালে গেলেন রিজভী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নারী ক্রিকেটে দুই সংস্করণে আলাদা অধিনায়ক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : এত দিন নারী ক্রিকেটে দুই সংস্করণের নেতৃত্ব একই খেলোয়াড়ের হাতে থাকলেও এবার সেই ধারায় পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছেলেদের ক্রিকেটে ভিন্ন সংস্করণে আলাদা অধিনায়ক থাকার নজির থাকলেও নারী দলে এমন সিদ্ধান্ত বেশ ব্যতিক্রমী। নতুন এই ব্যবস্থায় দলের মধ্যে সমন্বয় ও নেতৃত্বের ভারসাম্য কেমন থাকবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

তবে নেতৃত্ব ভাগাভাগি নিয়ে উদ্বিগ্ন নয় বিসিবি। বোর্ডের নারী বিভাগের প্রধান ও পরিচালক রফিকুল ইসলামের মতে, এই পরিবর্তনে দলের ড্রেসিংরুমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা নেই। বরং পরিস্থিতি বিবেচনা করেই নাহিদাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রফিকুল ইসলাম জানান, জ্যোতি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় নতুন কাউকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন ছিল। ওয়ানডেতে নিগারই অধিনায়ক থাকছেন। তাই দুই সংস্করণে আলাদা নেতৃত্ব নিয়ে কোনো সমস্যা হবে বলে মনে করছে না বোর্ড।

গত মাসে এশিয়া কাপে ব্যর্থতার পর টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। এশিয়ান গেমসের পর এই সংস্করণে আর অধিনায়কত্ব করতে চান না বলে জানিয়েছিলেন তিনি। তবে এশিয়ান গেমসেও প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর দেশে ফিরে নেতৃত্বের বিষয়টি নিয়ে বোর্ডের সঙ্গে আবারও আলোচনা করেন তিনি। শেষ পর্যন্ত দুই পক্ষের সমঝোতায় টি-টোয়েন্টির দায়িত্ব থেকে সরে দাঁড়ান নিগার।

জ্যোতির জায়গায় আগামী এক বছরের জন্য দায়িত্ব পেয়েছেন নাহিদা। ২০২৩ সাল থেকে দুই সংস্করণেই দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন এই বাঁহাতি স্পিনার। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রস্তুতি বিবেচনায় তাকেই উপযুক্ত মনে করেছে বিসিবি।

নতুন দায়িত্ব পাওয়ার পর নাহিদাকে শুভেচ্ছা জানিয়েছেন নিগারও। বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়ে দলের প্রয়োজনে নতুন অধিনায়ককে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। বোর্ডের পক্ষ থেকেও জানানো হয়েছে, অধিনায়ক নির্বাচন নিয়ে নিগার ও নাহিদা দুজনের সঙ্গেই আলোচনা হয়েছে এবং তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

এদিকে নতুন অধিনায়ক হিসেবে নাহিদার প্রথম বড় পরীক্ষা অপেক্ষা করছে সামনেই। আগামী ১২ নভেম্বর থেকে থাইল্যান্ডে শুরু হবে আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফি। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও পাকিস্তান। এই প্রতিযোগিতার মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নেতৃত্বের অধ্যায় শুরু করবেন নাহিদা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com