৩৩ ওভারেই অলআউট, ৯৯ রানে জিম্বাবুয়ের কাছে হারল টাইগাররা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :একেবারে নাস্তানাবুদ দশা। একরকম হাতের নাগালে থাকা ম্যাচটাকেই কঠিন বানিয়ে ৯৯ রানের বড় ব্যবধানে হারল টাইগাররা। একে একরকম অসহায় আত্মসমর্পণও বলা যায়। আগে বাংলাদেশ ক্রিকেট দল তীরে এসে তরী ডোবাতো। আর এবার তীর থেকে বহুদূরেই হলো ভরাডুবি।

২৭২ রানের টার্গেট, হাতে ৫০ ওভার। সমীকরণটাও ছিলো বেশ সোজা। শুধু ধৈর্য ধরে ক্রিজে মাটি কামড়ে পড়ে থাকলেই রান আসবেই। কারণ প্রতি ওভারে আস্কিং রানরেট ছিলো ছয়েরও কম। কিন্তু টাইগাররা আবার অঙ্ক কষে সময় নষ্ট করে কষ্ট করতে আগ্রহী ছিলেন না। তাই ১৮ ওভারে ৪ উইকেট খুইয়ে ১০৪ রান তোলার পরও তারা স্থির হয়ে খেলতে পারেনি। গতানুগতিক ব্যাটিং ধসেই হয়েছে সর্বনাশ।

টানা ১৯ ওয়ানডেতে জিম্বাবুয়েকে হারিয়েছিল বাংলাদেশ। সেই দাপট এখন অতীত। সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াইয়ে পাল্টেছে চিত্র। এবার সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং দুর্দশা সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করে দিল।

জিম্বাবুয়ের ছুড়ে দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩.৪ ওভারে মাত্র ১৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, গ্রেফতার আরও ৩

» ৩৩ ওভারেই অলআউট, ৯৯ রানে জিম্বাবুয়ের কাছে হারল টাইগাররা

» ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২

» জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে: আইজিপি

» যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষার ফল প্রকাশ

» ইয়ামিন হত্যা : ১৯ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

» আজ রবিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» বট বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার: বিমানমন্ত্রী

» সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে হাস্যকর বললেন বিমানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৩৩ ওভারেই অলআউট, ৯৯ রানে জিম্বাবুয়ের কাছে হারল টাইগাররা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :একেবারে নাস্তানাবুদ দশা। একরকম হাতের নাগালে থাকা ম্যাচটাকেই কঠিন বানিয়ে ৯৯ রানের বড় ব্যবধানে হারল টাইগাররা। একে একরকম অসহায় আত্মসমর্পণও বলা যায়। আগে বাংলাদেশ ক্রিকেট দল তীরে এসে তরী ডোবাতো। আর এবার তীর থেকে বহুদূরেই হলো ভরাডুবি।

২৭২ রানের টার্গেট, হাতে ৫০ ওভার। সমীকরণটাও ছিলো বেশ সোজা। শুধু ধৈর্য ধরে ক্রিজে মাটি কামড়ে পড়ে থাকলেই রান আসবেই। কারণ প্রতি ওভারে আস্কিং রানরেট ছিলো ছয়েরও কম। কিন্তু টাইগাররা আবার অঙ্ক কষে সময় নষ্ট করে কষ্ট করতে আগ্রহী ছিলেন না। তাই ১৮ ওভারে ৪ উইকেট খুইয়ে ১০৪ রান তোলার পরও তারা স্থির হয়ে খেলতে পারেনি। গতানুগতিক ব্যাটিং ধসেই হয়েছে সর্বনাশ।

টানা ১৯ ওয়ানডেতে জিম্বাবুয়েকে হারিয়েছিল বাংলাদেশ। সেই দাপট এখন অতীত। সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াইয়ে পাল্টেছে চিত্র। এবার সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং দুর্দশা সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করে দিল।

জিম্বাবুয়ের ছুড়ে দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩.৪ ওভারে মাত্র ১৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com