ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ফিফা আশিয়ান কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল জামাল ভূঁইয়াদের। ৯-২ গোলের সেই হার এখনও তরতাজা। তবে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।
রবিবার আজারবাইজানের বাকুতে বাছাইয়ে ‘জি’ গ্রুপের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে বাংলাদেশ। আগের ম্যাচে অবশ্য পতুর্গালের বিপক্ষে হেরেছিল তারা। এ নিয়ে টুর্নামেন্টে তিন ম্যাচে দুটি ড্র করল বাংলাদেশ। ইউরোপের দল ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করে আসর শুরু করেছিল লাল সবুজের প্রতিনিধিরা।
ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের অষ্টম মিনিটে বাইজিদের গোলে লিড আদায় করে বাংলাদেশ। পর্তুগাল ম্যাচেও গোল পেয়েছিলেন বাংলাদেশের এই ফরোয়ার্ড। তবে বিরতিতে যাওয়ার আগে সমতায় ফিরে ইন্দোনেশিয়া। দ্বিতীয়ার্ধে কোনো দলই পায়নি আর গোলের দেখা।
পর্তুগালের বিপক্ষে শুরুতে এগিয়ে ছিল বাংলাদেশ। শনিবার আজারবাইজানের হবসান কম্পিটিশন কমপ্লেক্সে ম্যাচের প্রথম মিনিটে কাউন্টারে অ্যাটাকে পর্তুগালকে অবাক করে দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩-১ গোলে হারতে হয় লাল সবুজের প্রতিনিধিদের।








