আঙুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারছেন না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। মঙ্গলবার অনুশীলনের সময় ডান হাতের তর্জনিতে চোট পান তিনি। এরপর থেকে পর্যবেক্ষণে রাখা হলেও বুধবার সকাল পর্যন্ত তার অবস্থার যথেষ্ট উন্নতি না হওয়ায় প্রথম টেস্টের একাদশে রাখা হয়নি তাকে। তবে আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে মুশফিককে পাওয়ার আশা করছে বাংলাদেশ দল।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক ভিডিও বার্তায় জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম মুশফিকের চোটের বিষয়টি জানান। তিনি বলেন, মঙ্গলবার অনুশীলনের সময় ডান হাতের তর্জনিতে ব্যথা পান মুশফিক। এরপর থেকে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তবে বুধবার সকাল পর্যন্ত তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

বায়েজিদুল ইসলাম বলেন, ‘মুশফিকুর রহিম গতকাল অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে একটা ব্যথা পেয়েছে। তারপর থেকে সে পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি।’

মুশফিকের চোটকে আঘাতজনিত সমস্যা হিসেবে উল্লেখ করে জাতীয় দলের ফিজিও জানান, আগামী তিন দিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন বলে আশা করা হচ্ছে। সে ক্ষেত্রে প্রথম টেস্টে খেলতে না পারলেও সিলেটে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ‘এটা একটা কন্টিউশন ইনজুরি। আমরা আশা করছি আগামী তিন দিনের মধ্যে সে সুস্থ হবে। এবার সে খেলতে পারছে না। আশা করছি পরের টেস্ট।’

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে। মুশফিকের মতো অভিজ্ঞ ব্যাটারকে না পাওয়া বাংলাদেশের জন্য বড় ধাক্কা। দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলা এই উইকেটকিপার ব্যাটার দলের ব্যাটিং লাইনআপের গুরুত্বপূর্ণ সদস্য। তার অনুপস্থিতিতে একাদশে সুযোগ পেয়েছেন তাওহিদ হৃদয়।

হৃদয়ের জন্য এটি ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলার সুযোগ। এর আগে গত জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। ওই ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ১২ রান করেছিলেন এই ব্যাটার।

মিরপুর টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ। তাই সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে ৫৫.৫৬ শতাংশ সফলতার হার নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিককে পরের টেস্টে ফিরে পাওয়ার প্রত্যাশা থাকবে টিম ম্যানেজমেন্টের।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

» ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন খুবই শান্তিপূর্ণ হচ্ছে: রিজভী

» মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে যা বললেন জামায়াত আমির

» ৬ ঘণ্টা ধরে বন্ধ ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ, উদ্ধারকাজ চলছে

» খাদ্যশস্য সংরক্ষণে ১০-১৫ বছরের চাহিদা বিবেচনার নির্দেশ খাদ্যমন্ত্রীর

» ‘আর নয় লুকোচুরি’, প্রেমের কথা স্বীকার করলেন জাহ্নবী

» মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে হামলা, মধ্যপ্রাচ্যের মিত্রদের প্রস্তুত থাকতে বলল যুক্তরাষ্ট্র

» তুরাগ নদ থেকে সাবেক বিমান কর্মকর্তার মরদেহ উদ্ধার

» শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৩১ জানুয়ারি

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার৫২৫ ,মামলা ৪৬টি

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আঙুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারছেন না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। মঙ্গলবার অনুশীলনের সময় ডান হাতের তর্জনিতে চোট পান তিনি। এরপর থেকে পর্যবেক্ষণে রাখা হলেও বুধবার সকাল পর্যন্ত তার অবস্থার যথেষ্ট উন্নতি না হওয়ায় প্রথম টেস্টের একাদশে রাখা হয়নি তাকে। তবে আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে মুশফিককে পাওয়ার আশা করছে বাংলাদেশ দল।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক ভিডিও বার্তায় জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম মুশফিকের চোটের বিষয়টি জানান। তিনি বলেন, মঙ্গলবার অনুশীলনের সময় ডান হাতের তর্জনিতে ব্যথা পান মুশফিক। এরপর থেকে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তবে বুধবার সকাল পর্যন্ত তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

বায়েজিদুল ইসলাম বলেন, ‘মুশফিকুর রহিম গতকাল অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে একটা ব্যথা পেয়েছে। তারপর থেকে সে পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি।’

মুশফিকের চোটকে আঘাতজনিত সমস্যা হিসেবে উল্লেখ করে জাতীয় দলের ফিজিও জানান, আগামী তিন দিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন বলে আশা করা হচ্ছে। সে ক্ষেত্রে প্রথম টেস্টে খেলতে না পারলেও সিলেটে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ‘এটা একটা কন্টিউশন ইনজুরি। আমরা আশা করছি আগামী তিন দিনের মধ্যে সে সুস্থ হবে। এবার সে খেলতে পারছে না। আশা করছি পরের টেস্ট।’

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে। মুশফিকের মতো অভিজ্ঞ ব্যাটারকে না পাওয়া বাংলাদেশের জন্য বড় ধাক্কা। দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলা এই উইকেটকিপার ব্যাটার দলের ব্যাটিং লাইনআপের গুরুত্বপূর্ণ সদস্য। তার অনুপস্থিতিতে একাদশে সুযোগ পেয়েছেন তাওহিদ হৃদয়।

হৃদয়ের জন্য এটি ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলার সুযোগ। এর আগে গত জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। ওই ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ১২ রান করেছিলেন এই ব্যাটার।

মিরপুর টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ। তাই সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে ৫৫.৫৬ শতাংশ সফলতার হার নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিককে পরের টেস্টে ফিরে পাওয়ার প্রত্যাশা থাকবে টিম ম্যানেজমেন্টের।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com