ফাইল ছবি
অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবা আব্দুস সামাদের মৃত্যুর ঘটনায় ছেলে আনোয়ার হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার রাতে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম এ তথ্য জানিয়েছেন।
ওসি জানান, বাবাকে হত্যার ঘটনায় ছেলেকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। ছেলেকে আটক করে থানায় নিয়ে আনা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
নিহতের স্বজন তানজিম আহমেদ পুস্প জানান, বাবাকে পিটিয়ে হত্যার পর গা ঢাকা দিয়েছিল আনোয়ার। পুলিশ ও স্বজনরা বিভিন্ন জায়গাতে খুজাখুজি করেও তার কোন খোঁজ পাচ্ছিল না। হঠাৎ মঙ্গলবার রাত ১০টার দিকে প্রতিবেশীর বাড়িতে মোবাইল চার্জ দিতে যায় আনোয়ার হোসেন। তাকে দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয় বাড়ির লোকজন। পরে স্থানীয়রা এগিয়ে আসলে দৌড়ে পালিয়ে যেতে চায় সে, পরে স্থানীয়রা তাকে দৌড়ে ধরে গাছের সাথে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
উল্লেখ্য গত রবিবার ভোর ৫টার দিকে শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামে নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাবা আব্দুস সামাদকে লাঠি দিয়ে মাথায় ও বুকে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেছে ছেলে আনোয়ার হোসেন। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পালিয়ে ছিল।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রস্তুত করে এবং আলামত সংগ্রহ করে। পরে নিহতের ভাই কামরুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করে।








