মাদক সেবনের জন্য টাকা না পেয়ে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে অর্ণব চক্রবর্তী পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোমবার  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের চিনাইল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা চান অভিযুক্ত অর্ণব। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি লাঠি দিয়ে তার বাবাকে আঘাত করেন। এতে লভলাল চক্রবর্তী মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযুক্ত অর্ণব চক্রবর্তী দীর্ঘদিন ধরে মাদক সেবনে জড়িত। এর আগে তাকে তিনবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছিল। মাদক সেবনের জন্য টাকা না পেলে তিনি প্রায়ই তার বাবাকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মাদকের টাকা না পেয়ে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযুক্তকে গ্রেফতারসহ এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সোমবার ভোরে গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের আঘাতে বাবা আব্দুস সামাদের মৃত্যু হয়। একদিনের ব্যবধানে মাদকাসক্ত ছেলেদের হাতে দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন বিএনপির এলিজা জামান

» শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

» আইপিএল ২০২৭-এর নিলামের দিনক্ষণ চূড়ান্ত

» মাদক সেবনের জন্য টাকা না পেয়ে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

» হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

» ‘ঘাতক নই, আমি প্রেমিক’, ‘কিং’-এর পোস্টারে শাহরুখের চমক

» দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক

» জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান

» লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

» দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৭

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাদক সেবনের জন্য টাকা না পেয়ে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে অর্ণব চক্রবর্তী পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোমবার  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের চিনাইল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা চান অভিযুক্ত অর্ণব। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি লাঠি দিয়ে তার বাবাকে আঘাত করেন। এতে লভলাল চক্রবর্তী মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযুক্ত অর্ণব চক্রবর্তী দীর্ঘদিন ধরে মাদক সেবনে জড়িত। এর আগে তাকে তিনবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছিল। মাদক সেবনের জন্য টাকা না পেলে তিনি প্রায়ই তার বাবাকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মাদকের টাকা না পেয়ে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযুক্তকে গ্রেফতারসহ এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সোমবার ভোরে গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের আঘাতে বাবা আব্দুস সামাদের মৃত্যু হয়। একদিনের ব্যবধানে মাদকাসক্ত ছেলেদের হাতে দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com