ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের খানবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ সাজেদা বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সকাল সাড়ে ৮টার দিকে পদ্মা সেতু (উত্তর) থানাধীন খানবাড়ি বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশের পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) রিজাউল কাজীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাজেদা বেগমকে তিন কেজি গাঁজাসহ গ্রেফতার করে। সাজেদা চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুদাপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত লাল মিয়া ও স্বামীর নাম মো. নয়ন। সাজেদার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এসব অভিযান আরও জোরদার করা হবে।








