আইপিএল ২০২৭-এর নিলামের দিনক্ষণ চূড়ান্ত

ছবি সংগৃহীত

 

স্পোর্টস ডেস্ক :আইপিএলের পরবর্তী মৌসুম ঘিরে ফ্র্যাঞ্চাইজিগুলোর হিসাব-নিকাশ এখন পুরোদমে শুরু হয়েছে। কোন খেলোয়াড়কে ধরে রাখা হবে, কাকে ছেড়ে দিতে হবে আর নিলাম থেকে কাদের তুলে আনা হবে। এই চিন্তায় ব্যস্ত থাকা দলগুলোর সামনে এসেছে ২০২৭ মৌসুমের মিনি নিলামের সম্ভাব্য তারিখ। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসতে পারে এই একদিনের নিলাম। এর আগে ১৫ নভেম্বরের মধ্যেই খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা জমা দিতে হবে সব ফ্র্যাঞ্চাইজিকে।

এই মিনি নিলাম হবে বর্তমান চক্রের শেষ। ২০২৮ মৌসুমের আগে আয়োজন করা হবে মেগা নিলাম। রিটেনশন তালিকা জমা দেওয়ার পর আইপিএল কর্তৃপক্ষ নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা দলগুলোর কাছে পাঠাবে। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামের আগের সপ্তাহে চূড়ান্ত খেলোয়াড় তালিকা প্রকাশ করা হবে। সঙ্গে জানিয়ে দেওয়া হবে কোন সেটের পর কোন সেটের খেলোয়াড় নিলামে তোলা হবে। রিটেনশন চূড়ান্ত হলেই স্পষ্ট হবে কোন দলের হাতে কতজন খেলোয়াড় আছেন এবং নিলামে কোন জায়গাগুলো পূরণ করতে হবে। সেই হিসাবেই দলগুলো তাদের পরিকল্পনা সাজাবে।

২০২৬ মৌসুম শেষ হওয়ার পর ট্রেড উইন্ডোতে এখন পর্যন্ত দুটি বিনিময় হয়েছে। জুনে লক্ষ্মৌ সুপার জায়ান্টস থেকে দিল্লি ক্যাপিটালসে যোগ দেন ঋষভ পন্ত। বিনিময়ে লক্ষ্মৌ পায় লেগ স্পিনার কুলদীপ যাদবকে। সম্প্রতি দিল্লি ক্যাপিটালস পেসার টি নটরাজনকে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ছেড়ে দিয়েছে। বিনিময়ে দিল্লি পেয়েছে আনক্যাপড লেগ স্পিনার জিশান আনসারিকে। নিলামের আগে আরও কোনো ট্রেড হয় কি না, সেদিকেও নজর থাকবে।

আইপিএলের নিয়ম অনুযায়ী, একটি মৌসুম শেষ হওয়ার এক মাস পর ট্রেড উইন্ডো খোলে এবং নিলামের এক সপ্তাহ আগে পর্যন্ত চালু থাকে। এরপর পরবর্তী মৌসুম শুরুর এক মাস আগে পর্যন্ত আবারও খেলোয়াড় অদলবদলের সুযোগ থাকে।

২০২৭ মৌসুমের পূর্ণাঙ্গ সূচি এখনো ঘোষণা হয়নি। ২০২৪ সালে পরবর্তী তিন মৌসুমের সম্ভাব্য সময়সীমা জানানো হয়েছিল। সেই পরিকল্পনায় ২০২৭ আসরের জন্য ১৪ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সময় রাখা হয়। তবে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সেপ্টেম্বরে বলেছিলেন, টুর্নামেন্টটি মার্চের শেষ দিকে শুরু হতে পারে। চূড়ান্ত সূচির জন্য তাই অপেক্ষা করতে হবে।

২০২৭ সালের মিনি নিলামের পর আইপিএলের নজর থাকবে ২০২৮ মৌসুমের দিকে। সেই আসরের আগে হবে পরবর্তী মেগা নিলাম। এর মধ্য দিয়ে শুরু হবে নতুন সম্প্রচারস্বত্ব চক্র। তবে নতুন চক্রের সম্প্রচারস্বত্ব বিক্রির জন্য বিসিসিআই এখনো দরপত্র আহ্বান করেনি। ২০২২ সালে আইপিএলের সম্প্রচারস্বত্ব বিক্রি হয়েছিল ৪৮ হাজার ৩৯০ কোটি ৫০ লাখ ভারতীয় রুপিতে, যা তখন প্রায় ৬ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের সমান ছিল।

এখন ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রথম কাজ ১৫ নভেম্বরের মধ্যে রিটেনশন তালিকা চূড়ান্ত করা। এরপর ১৬ ডিসেম্বর গোয়ায় সম্ভাব্য মিনি নিলামে পছন্দের খেলোয়াড়দের দলে টানতে লড়াইয়ে নামবে দলগুলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, মাঠে থাকবে এসআরবি

» ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮৫ কেন্দ্রে কড়া নিরাপত্তায় সরঞ্জাম বিতরণ

» চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকে ক্ষুব্ধ হন : সড়কমন্ত্রী

» হেরে গেলে ফলাফল মানবেন তো ট্রাম্প?

» বিনিয়োগকারীদের আস্থা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য : টোকিওতে প্রধানমন্ত্রী

» সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার সাময়িক বন্ধ

» সিডনিতে সাংবাদিকদের মিলনমেলা : এবিজেএ’র সভাপতি মতিন ও সম্পাদক ফয়সাল

» এসএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণের সময় জানাল ঢাকা বোর্ড, কোন জেলায় কবে

» বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী

» ফুটপাত ও সড়ক জঞ্জালমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আইপিএল ২০২৭-এর নিলামের দিনক্ষণ চূড়ান্ত

ছবি সংগৃহীত

 

স্পোর্টস ডেস্ক :আইপিএলের পরবর্তী মৌসুম ঘিরে ফ্র্যাঞ্চাইজিগুলোর হিসাব-নিকাশ এখন পুরোদমে শুরু হয়েছে। কোন খেলোয়াড়কে ধরে রাখা হবে, কাকে ছেড়ে দিতে হবে আর নিলাম থেকে কাদের তুলে আনা হবে। এই চিন্তায় ব্যস্ত থাকা দলগুলোর সামনে এসেছে ২০২৭ মৌসুমের মিনি নিলামের সম্ভাব্য তারিখ। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসতে পারে এই একদিনের নিলাম। এর আগে ১৫ নভেম্বরের মধ্যেই খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা জমা দিতে হবে সব ফ্র্যাঞ্চাইজিকে।

এই মিনি নিলাম হবে বর্তমান চক্রের শেষ। ২০২৮ মৌসুমের আগে আয়োজন করা হবে মেগা নিলাম। রিটেনশন তালিকা জমা দেওয়ার পর আইপিএল কর্তৃপক্ষ নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা দলগুলোর কাছে পাঠাবে। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামের আগের সপ্তাহে চূড়ান্ত খেলোয়াড় তালিকা প্রকাশ করা হবে। সঙ্গে জানিয়ে দেওয়া হবে কোন সেটের পর কোন সেটের খেলোয়াড় নিলামে তোলা হবে। রিটেনশন চূড়ান্ত হলেই স্পষ্ট হবে কোন দলের হাতে কতজন খেলোয়াড় আছেন এবং নিলামে কোন জায়গাগুলো পূরণ করতে হবে। সেই হিসাবেই দলগুলো তাদের পরিকল্পনা সাজাবে।

২০২৬ মৌসুম শেষ হওয়ার পর ট্রেড উইন্ডোতে এখন পর্যন্ত দুটি বিনিময় হয়েছে। জুনে লক্ষ্মৌ সুপার জায়ান্টস থেকে দিল্লি ক্যাপিটালসে যোগ দেন ঋষভ পন্ত। বিনিময়ে লক্ষ্মৌ পায় লেগ স্পিনার কুলদীপ যাদবকে। সম্প্রতি দিল্লি ক্যাপিটালস পেসার টি নটরাজনকে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ছেড়ে দিয়েছে। বিনিময়ে দিল্লি পেয়েছে আনক্যাপড লেগ স্পিনার জিশান আনসারিকে। নিলামের আগে আরও কোনো ট্রেড হয় কি না, সেদিকেও নজর থাকবে।

আইপিএলের নিয়ম অনুযায়ী, একটি মৌসুম শেষ হওয়ার এক মাস পর ট্রেড উইন্ডো খোলে এবং নিলামের এক সপ্তাহ আগে পর্যন্ত চালু থাকে। এরপর পরবর্তী মৌসুম শুরুর এক মাস আগে পর্যন্ত আবারও খেলোয়াড় অদলবদলের সুযোগ থাকে।

২০২৭ মৌসুমের পূর্ণাঙ্গ সূচি এখনো ঘোষণা হয়নি। ২০২৪ সালে পরবর্তী তিন মৌসুমের সম্ভাব্য সময়সীমা জানানো হয়েছিল। সেই পরিকল্পনায় ২০২৭ আসরের জন্য ১৪ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সময় রাখা হয়। তবে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সেপ্টেম্বরে বলেছিলেন, টুর্নামেন্টটি মার্চের শেষ দিকে শুরু হতে পারে। চূড়ান্ত সূচির জন্য তাই অপেক্ষা করতে হবে।

২০২৭ সালের মিনি নিলামের পর আইপিএলের নজর থাকবে ২০২৮ মৌসুমের দিকে। সেই আসরের আগে হবে পরবর্তী মেগা নিলাম। এর মধ্য দিয়ে শুরু হবে নতুন সম্প্রচারস্বত্ব চক্র। তবে নতুন চক্রের সম্প্রচারস্বত্ব বিক্রির জন্য বিসিসিআই এখনো দরপত্র আহ্বান করেনি। ২০২২ সালে আইপিএলের সম্প্রচারস্বত্ব বিক্রি হয়েছিল ৪৮ হাজার ৩৯০ কোটি ৫০ লাখ ভারতীয় রুপিতে, যা তখন প্রায় ৬ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের সমান ছিল।

এখন ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রথম কাজ ১৫ নভেম্বরের মধ্যে রিটেনশন তালিকা চূড়ান্ত করা। এরপর ১৬ ডিসেম্বর গোয়ায় সম্ভাব্য মিনি নিলামে পছন্দের খেলোয়াড়দের দলে টানতে লড়াইয়ে নামবে দলগুলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com