ভাইয়ের জীবন রক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : নেত্রকোণার কেন্দুয়ায় ভাইয়ের জীবন রক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সহোদর দুই ভাইয়ের এই আকস্মিক বিয়োগে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের হৃদয়বিদারক আহাজারিতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম।

রোববার  সকালে কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির কাছেই খেলছিল দুই ভাই। খেলার একপর্যায়ে অসাবধানবশত একজন বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে এবং স্পৃষ্ট হয়। এ সময় ছোট ভাইকে বিপদগ্রস্ত দেখে বড় ভাই দ্রুত তাকে বাঁচাতে ছুটে যায়। কিন্তু তাকে উদ্ধার করতে গিয়ে সে নিজেও বিদ্যুতায়িত হয়ে পড়ে।

ঘটনার সময় শিশুদের বাবা-মা কাছেই গোয়ালঘরে গরুর দুধ দোহাচ্ছিলেন। সন্তানদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই ভাইকেই মৃত ঘোষণা করে।

পেমই তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আসাদুজ্জামান মর্মান্তিক এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। নিহত দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, হতে হবে উৎকর্ষের কেন্দ্র: শিক্ষামন্ত্রী

» পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল ৩৬ থেকে ৪৩ শতাংশ: মাহদী আমিন

» মজুরি ঘোষণার পরও গাজীপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষ

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭ ,মামলা ৪৪টি

» চাঁদা দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ৪টি পরিবহনের বাস চলাচল বন্ধ

» বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার

» জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু

» ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩জন গ্রেফতার

» দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

» দুঃখ প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন সামিরা খান মাহি

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভাইয়ের জীবন রক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : নেত্রকোণার কেন্দুয়ায় ভাইয়ের জীবন রক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সহোদর দুই ভাইয়ের এই আকস্মিক বিয়োগে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের হৃদয়বিদারক আহাজারিতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম।

রোববার  সকালে কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির কাছেই খেলছিল দুই ভাই। খেলার একপর্যায়ে অসাবধানবশত একজন বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে এবং স্পৃষ্ট হয়। এ সময় ছোট ভাইকে বিপদগ্রস্ত দেখে বড় ভাই দ্রুত তাকে বাঁচাতে ছুটে যায়। কিন্তু তাকে উদ্ধার করতে গিয়ে সে নিজেও বিদ্যুতায়িত হয়ে পড়ে।

ঘটনার সময় শিশুদের বাবা-মা কাছেই গোয়ালঘরে গরুর দুধ দোহাচ্ছিলেন। সন্তানদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই ভাইকেই মৃত ঘোষণা করে।

পেমই তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আসাদুজ্জামান মর্মান্তিক এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। নিহত দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com