গৃহবধূর ছবি ফেসবুকে পোস্টের ঘটনায় যুবক গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গাইবান্ধায় এক গৃহবধূর গোসলের ছবি গোপনে ধারণ করে ফেসবুকে পোস্ট ও পরে তা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জাহাঙ্গীর হাসান (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

গ্রেফতার জাহাঙ্গীর হাসান গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুড়িয়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েক মাস আগে এক গৃহবধূর গোসলের ছবি গোপনে ধারণ করে ফেসবুকে পোস্ট করেন জাহাঙ্গীর হাসান। পরে ওই নারী ও তাঁর স্বামী ফেসবুকে পোস্টটি দেখে জাহাঙ্গীরকে ছবিটি মুছে ফেলার অনুরোধ করেন। তবে তিনি এতে অস্বীকৃতি জানান।

অভিযোগ রয়েছে, জাহাঙ্গীর ওই গৃহবধূর গোপন ছবির সঙ্গে তাঁর স্বামীর ছবি যুক্ত করে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পোস্ট করার হুমকি দেন। এ জন্য তিনি ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ঘটনায় গত ৯ জুলাই ভুক্তভোগী গৃহবধূর স্বামী সাইফুল আলম বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে গাইবান্ধা সদর থানায় মামলা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলা হওয়ার পর আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ সেপ্টেম্বর দুপুরে ঢাকার উত্তরা সরকারি অফিসার্স কোয়ার্টারের সামনে অভিযান চালিয়ে জাহাঙ্গীর হাসানকে গ্রেফতার করা হয়।

এসআরবি জানায়, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতার জাহাঙ্গীর হাসানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আজ শুক্রবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» মিরপুরের রাড্ডায় যা হচ্ছে, পুরো দেশেই তা হচ্ছে: ব্যারিস্টার আরমান

» জনগণের আস্থা ছিল বিএনপির প্রতি, সেই আস্থার প্রতিফলন ঘটাচ্ছেন প্রধানমন্ত্রী : আমানউল্লাহ

» শেখ মুজিবের নামে হল হলে মেজর ডালিমের নামে হল করার দাবি মঞ্চ-২৪ এর

» বড়ভাই নাসির উদ্দিন পিন্টুর হাত ধরে রাজনীতিতে আসেন মিষ্টি

» আওয়ামী লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: ফজলুর রহমান

» বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: সাদিক কায়েম

» দেশ-বিদেশি সব ষড়যন্ত্র রুখে দিতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

» ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

» পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গৃহবধূর ছবি ফেসবুকে পোস্টের ঘটনায় যুবক গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গাইবান্ধায় এক গৃহবধূর গোসলের ছবি গোপনে ধারণ করে ফেসবুকে পোস্ট ও পরে তা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জাহাঙ্গীর হাসান (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

গ্রেফতার জাহাঙ্গীর হাসান গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুড়িয়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েক মাস আগে এক গৃহবধূর গোসলের ছবি গোপনে ধারণ করে ফেসবুকে পোস্ট করেন জাহাঙ্গীর হাসান। পরে ওই নারী ও তাঁর স্বামী ফেসবুকে পোস্টটি দেখে জাহাঙ্গীরকে ছবিটি মুছে ফেলার অনুরোধ করেন। তবে তিনি এতে অস্বীকৃতি জানান।

অভিযোগ রয়েছে, জাহাঙ্গীর ওই গৃহবধূর গোপন ছবির সঙ্গে তাঁর স্বামীর ছবি যুক্ত করে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পোস্ট করার হুমকি দেন। এ জন্য তিনি ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ঘটনায় গত ৯ জুলাই ভুক্তভোগী গৃহবধূর স্বামী সাইফুল আলম বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে গাইবান্ধা সদর থানায় মামলা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলা হওয়ার পর আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ সেপ্টেম্বর দুপুরে ঢাকার উত্তরা সরকারি অফিসার্স কোয়ার্টারের সামনে অভিযান চালিয়ে জাহাঙ্গীর হাসানকে গ্রেফতার করা হয়।

এসআরবি জানায়, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতার জাহাঙ্গীর হাসানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com