দেশ-বিদেশি সব ষড়যন্ত্র রুখে দিতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দিতে জনগণ সদা প্রস্তুত। জনগণের হাতকে শক্তিশালী করতে সব রাজনৈতিক দলকে জনকল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধতা বজায় রেখে দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে। রাষ্ট্রকে সঠিক পথে আনতে আইনের যেকোনো প্রয়োগ গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

এ সময় দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা।

আলোচনা সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিভিন্ন অপশক্তি দেশকে কলুষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে।

এ সময় গণতন্ত্র রক্ষায় বর্তমান সরকারকে দেশ পরিচালনায় সময় দিয়ে বিরোধীদলের প্রতি সহযোগিতার আহ্বান জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আজ শনিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» মেকআপ ছাড়া চেহারায় আলোচনায় নুসরাত ফারিয়া

» আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন :ডা. শফিকুর রহমান

» চিকেন ভেজিটেবল রোল তৈরি রেসিপি

» শাহজালালে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট ও মদ আটক

» সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক

» চট্টগ্রামে পরিত্যক্ত রেলবগিতে আগুন

» বিএনপি কারও চোখ রাঙানিতে ভয় পায় না: সমাজকল্যাণমন্ত্রী

» মজুত ডিজেল দ্রুত বাজারে ছাড়তে রাজি হয়েছে ইউরোপ: ট্রাম্প

» বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশ-বিদেশি সব ষড়যন্ত্র রুখে দিতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দিতে জনগণ সদা প্রস্তুত। জনগণের হাতকে শক্তিশালী করতে সব রাজনৈতিক দলকে জনকল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধতা বজায় রেখে দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে। রাষ্ট্রকে সঠিক পথে আনতে আইনের যেকোনো প্রয়োগ গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

এ সময় দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা।

আলোচনা সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিভিন্ন অপশক্তি দেশকে কলুষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে।

এ সময় গণতন্ত্র রক্ষায় বর্তমান সরকারকে দেশ পরিচালনায় সময় দিয়ে বিরোধীদলের প্রতি সহযোগিতার আহ্বান জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com