জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ সারা দেশেরে ন্যায় জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইসলামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু । তিনি বলেন- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য আত্মমর্যাদাশীল জাতি গড়ে তুলেছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যাঁরা প্রণোৎসর্গ করেছেন। বিএনপির অপর নাম একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম। দেশের জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়। সেই লক্ষ্যেই বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে চলছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সহ সভাপতি একেএম শহিদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদ্দৌলা পাহলোয়ান,উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতি,সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। এতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন: স্বরাষ্ট্রমন্ত্রী

» বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

» আলোকচিত্রীদের ওপর মেজাজ হারালেন কারিনা, ‘জয়া বচ্চনের’ সঙ্গে তুলনা

» বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প

» জরিমানা ছাড়া ফিটনেস-রুট পারমিট-লাইসেন্স হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত

» এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

» ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা সরকারের

» দেশ গঠনে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

» এ দেশে কোরআনের আইন কায়েম হবে: জামায়াত আমির

» জামায়াতে যোগ দেওয়া ৬৫০ জনের মধ্যে সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তা, আইনজীবী, কওমি আলেম, ফুটবলার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ সারা দেশেরে ন্যায় জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইসলামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু । তিনি বলেন- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য আত্মমর্যাদাশীল জাতি গড়ে তুলেছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যাঁরা প্রণোৎসর্গ করেছেন। বিএনপির অপর নাম একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম। দেশের জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়। সেই লক্ষ্যেই বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে চলছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সহ সভাপতি একেএম শহিদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদ্দৌলা পাহলোয়ান,উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতি,সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। এতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com