বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রবিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, থানার এএসআই সুজাতউদ্দৌলাহ সঙ্গীয় ফোর্স নিয়ে যশোর মহাসড়কের মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের কাছে জনৈক কবির হোসেনের হার্ডওয়্যার দোকানের সামনে থেকে সন্দেহভাজন মফিজুর রহমানকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মফিজুরের বিরুদ্ধে এর আগে মাদকসংক্রান্ত তিনটি ও একটি সিআর মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

» বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদীকে প্রশ্রয় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান

» প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

» ফলাফল ভালো করুক, খারাপ করুক, সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাব : মাহদী আমিন

» ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায়

» ‘রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত’

» ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প হেরে গেছেন: মার্কিন সিনেটর

» গৃহবন্দী সু চির মুক্তিতে আসিয়ানের চাপ, যা বলল জান্তা সরকার

» নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

» ‘সুপারস্টার’ ইমেজের বাইরে গিয়ে নতুন কিছু করাটাই চ্যালেঞ্জ: জিৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রবিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, থানার এএসআই সুজাতউদ্দৌলাহ সঙ্গীয় ফোর্স নিয়ে যশোর মহাসড়কের মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের কাছে জনৈক কবির হোসেনের হার্ডওয়্যার দোকানের সামনে থেকে সন্দেহভাজন মফিজুর রহমানকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মফিজুরের বিরুদ্ধে এর আগে মাদকসংক্রান্ত তিনটি ও একটি সিআর মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com