ফাইল ছবি
অনলাইন ডেস্ক :ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৩৫টি মামলা করা হয়েছে।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৪ জন, লালবাগ বিভাগ ৩৯ জন, ওয়ারী বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ৭২ জন, তেজগাঁও বিভাগ ৬৬ জন, মিরপুর বিভাগ ১৪৪ জন, গুলশান বিভাগ ৪৭ জন, উত্তরা বিভাগ ৪০ জন এবং গোয়েন্দা বিভাগ ৭ জনকে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে ১ টি পানির মটর, ৫ টি মোবাইল ফোন, ১ টি মানিব্যাগ, ৩ টি ফয়েল পেপার, ১ টি গ্যাস লাইট, ১ টি দশ টাকার নোট, মাদক বিক্রির নগদ ৮,৭৫০ টাকা, ২২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১ টি কেঁচি, ১ টি ইলেকট্রিক শর্ট দেওয়ার যন্ত্র, ১ টি চাকু, ১ টি সুইচ গিয়ার, ১ টি হ্যাক্সো ব্লেড, ২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫ পিস ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন এবং ৪৮ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিল) উদ্ধার করা হয়।








