বিদেশি মুদ্রার জাল নোট তৈরির সরঞ্জামসহ আটক ২

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মুদ্রার জাল নোট তৈরির সরঞ্জামসহ দুই জনকে আটক করেছে র‌্যাব।

শনিবার রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ-বালুবাগান এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন দেশের ২৫ বান্ডিল বিদেশি মুদ্রার জাল নোট জব্দ করা হয়েছে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিমোড় এলাকার সাইদুর রহমানের ছেলে শামীম আলী।

র‌্যাব কর্মকর্তা ইফতেখার হোসেন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ-বালুবগানের তিনতলা বিশিষ্ট একটি বাড়িতে অভিযান চালান র‌্যাব সদস্যরা। এ সময় সেখান থেকে ২৫ বান্ডিল বিভিন্ন দেশের মুদ্রার জাল নোট ও অন্যান্য সরঞ্জামসহ তসিকুল ও শামীমকে আটক করা হয়। আটককৃতরা জাল মুদ্রা তৈরির কারিগর হিসেবে কাজ করতেন।

তিনি আরও জানান, ওই বাড়িটি জাল মুদ্রা তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। সেখানে বিভিন্ন দেশের জাল মুদ্রা তৈরি করা হতো। জাল মুদ্রা তৈরির মূল হোতাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত :জামায়াতের আমির

» বিফ নুডলস তৈরির রেসিপি জেনে নিন

» ফ্যাসিস্ট আমলে স্বাস্থ্য খাতে নজর দেওয়া হয়নি, তাই বর্তমানে ভঙ্গুর অবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

» ফলের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

» উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের ঝুঁকিরোধে সরকার কাজ করছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

» প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের

» গত ২৪ ঘণ্টায় ৫০৪ জন গ্রেফতার

» বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জন গ্রেফতার

» রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি

» মোজতবা খামেনির নতুন ভিডিও প্রকাশ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিদেশি মুদ্রার জাল নোট তৈরির সরঞ্জামসহ আটক ২

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মুদ্রার জাল নোট তৈরির সরঞ্জামসহ দুই জনকে আটক করেছে র‌্যাব।

শনিবার রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ-বালুবাগান এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন দেশের ২৫ বান্ডিল বিদেশি মুদ্রার জাল নোট জব্দ করা হয়েছে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিমোড় এলাকার সাইদুর রহমানের ছেলে শামীম আলী।

র‌্যাব কর্মকর্তা ইফতেখার হোসেন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ-বালুবগানের তিনতলা বিশিষ্ট একটি বাড়িতে অভিযান চালান র‌্যাব সদস্যরা। এ সময় সেখান থেকে ২৫ বান্ডিল বিভিন্ন দেশের মুদ্রার জাল নোট ও অন্যান্য সরঞ্জামসহ তসিকুল ও শামীমকে আটক করা হয়। আটককৃতরা জাল মুদ্রা তৈরির কারিগর হিসেবে কাজ করতেন।

তিনি আরও জানান, ওই বাড়িটি জাল মুদ্রা তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। সেখানে বিভিন্ন দেশের জাল মুদ্রা তৈরি করা হতো। জাল মুদ্রা তৈরির মূল হোতাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com