খুলনায় ৩ হাজার ৯৫৮  ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ  গ্রেপ্তার ৪

এস. এম. সাইফুল ইসলাম কবির :খুলনা মহানগরীর মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুঁটিখালী গ্রামের খোকন মিয়ার ছেলে নাসির উদ্দীন সেন্টু (৩৭), তার স্ত্রী সাফিয়া বেগম (৩২), কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার মো. শফিকের মেয়ে মারিয়াম (২০) এবং আব্দুল্লার স্ত্রী আয়শা।

র‌্যাব-৬ জানায়, সদর কোম্পানির একটি আভিযানিক দল মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। পরে তাদের হেফাজতে থাকা ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাবা নেই এক বছর, বিচারের অপেক্ষায় ছয় বছরের তৌকির

» বিএনপি দেশের স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করে, দলের জন্য নয়

» শেখ হাসিনা তার নিজ দেশে প্রত্যাবর্তন করেছেন : সালাহউদ্দিন আহমদ

» জুলাই গণঅভ্যুত্থান কারো পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক হোসেন

» সৌদি, তুরস্ক ও পাকিস্তানের নতুন সামরিক জোট: মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কী প্রভাব পড়বে?

» তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: টেলিযোগাযোগমন্ত্রী

» মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান

» জুলাইযোদ্ধাদের সিএনজি-রিকশা উপহার প্রধানমন্ত্রীর

» খুলনায় ৩ হাজার ৯৫৮  ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ  গ্রেপ্তার ৪

» ২৪/৭ সেবার লক্ষ্যে গুলশানে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল সার্ভিস সেন্টার চালু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খুলনায় ৩ হাজার ৯৫৮  ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ  গ্রেপ্তার ৪

এস. এম. সাইফুল ইসলাম কবির :খুলনা মহানগরীর মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুঁটিখালী গ্রামের খোকন মিয়ার ছেলে নাসির উদ্দীন সেন্টু (৩৭), তার স্ত্রী সাফিয়া বেগম (৩২), কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার মো. শফিকের মেয়ে মারিয়াম (২০) এবং আব্দুল্লার স্ত্রী আয়শা।

র‌্যাব-৬ জানায়, সদর কোম্পানির একটি আভিযানিক দল মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। পরে তাদের হেফাজতে থাকা ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com