অস্ত্র ও ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের পূর্ব চড়াইল এলাকা থেকে ককটেল, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

শনিবার রাত ১০টার দিকে র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তপন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার দুজন হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বিক্রমপুর উত্তর সালামত এলাকার মো. আরিফ হোসেন (৩৫) এবং লৌহজং উপজেলার বিক্রমপুর কলিকাতা ভুট্টা এলাকার মো. মোবারক (১৯)।

তপন সরকার জানান, শনিবার কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের পূর্ব চড়াইল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রির প্রস্তুতিকালে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি ও সঙ্গে থাকা ব্যাগ থেকে ৭৩০টি ইয়াবা ট্যাবলেট, ছয়টি ককটেল, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, পাঁচটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৪ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ১৯ হাজার টাকা।

র‌্যাব জানায়, গ্রেফতার দুজন পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এছাড়া তারা স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত।

র‌্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা, ককটেল ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তারেক রহমানের পজিটিভ রাজনীতি সারা দেশে ছড়িয়ে দিতে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

» রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান কর্মীরা

» অমিতাভ বচ্চনের মেসেজের জবাব দেন না প্রীতি জিনতা

» যুদ্ধ নয়, দর-কষাকষির ময়দানে ফেরার চেষ্টায় ইরান-যুক্তরাষ্ট্র

» বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা চলবে না : অর্থমন্ত্রী

» আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

» গণমাধ্যমের উপস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ : ইসি সচিব

» ৫০তম বিসিএসের ভাইভা প্রার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

» জামালপুরে নসিমনের চাপায় সাইকেল আরোহী নিহত

» প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দিতে পিকেএসএফ-এর সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অস্ত্র ও ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের পূর্ব চড়াইল এলাকা থেকে ককটেল, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

শনিবার রাত ১০টার দিকে র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তপন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার দুজন হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বিক্রমপুর উত্তর সালামত এলাকার মো. আরিফ হোসেন (৩৫) এবং লৌহজং উপজেলার বিক্রমপুর কলিকাতা ভুট্টা এলাকার মো. মোবারক (১৯)।

তপন সরকার জানান, শনিবার কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের পূর্ব চড়াইল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রির প্রস্তুতিকালে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি ও সঙ্গে থাকা ব্যাগ থেকে ৭৩০টি ইয়াবা ট্যাবলেট, ছয়টি ককটেল, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, পাঁচটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৪ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ১৯ হাজার টাকা।

র‌্যাব জানায়, গ্রেফতার দুজন পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এছাড়া তারা স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত।

র‌্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা, ককটেল ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com