‘সুপারস্টার’ ইমেজের বাইরে গিয়ে নতুন কিছু করাটাই চ্যালেঞ্জ: জিৎ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অভিনেতা হিসেবে একই ধরনের চরিত্রে আটকে থাকতে চান না টালিউড তারকা জিৎ। তাঁর মতে, ‘সুপারস্টার’ ইমেজের বাইরে গিয়ে নতুন কিছু করার সুযোগ পাওয়াই একজন অভিনেতার জন্য বড় চ্যালেঞ্জ। নিজের প্রায় ৬০তম সিনেমায় একসঙ্গে নয়টি চরিত্রে অভিনয় করে সেই চ্যালেঞ্জই নেওয়ার চেষ্টা করেছেন তিনি।

সম্প্রতি ভারতীয় পত্রিকা এই সময়’কে দেওয়া সাক্ষাৎকারে এসব বলেন জিৎ। নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এ নয়টি ভিন্ন চরিত্রে দেখা যাবে তাঁকে। সিনেমার গল্প প্রথম শোনার অভিজ্ঞতা তুলে ধরে অভিনেতা বলেন, গল্প ও ইতিহাস তাঁর কাছে সব সময়ই গুরুত্বপূর্ণ। অনন্ত সিংহের জীবনের গল্প তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। এত বিস্তারিতভাবে এর আগে তাঁর গল্প কেউ বলেননি বলেও জানান জিৎ।

এক ছবিতে নয়টি চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতিও ছিল দীর্ঘ। জিৎ জানান, প্রতিটি চরিত্রকে আলাদাভাবে ফুটিয়ে তুলতে তিনি নিজেও স্ক্রিপ্ট নিয়ে কাজ করেছেন। চরিত্রগুলোর স্কেচ তৈরি করতেন বাড়ি ও অফিসে বসে। পুরো স্ক্রিপ্ট তৈরির প্রক্রিয়ায় প্রায় সাড়ে তিন মাস সময় লেগেছে। চরিত্রভেদে মেকআপ ও লুক তৈরিতে এক থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত সময় লেগেছে।

এই কাজের জন্য মেকআপে ছিলেন সোমনাথ কুণ্ডু এবং কস্টিউমে সঞ্চিতা ঘটক আচার্য। জিৎ বলেন, তাঁর চেষ্টা ছিল প্রতিটি চরিত্রকে এমনভাবে আলাদা করে উপস্থাপন করা, যাতে দর্শকের মনে হয় তাঁরা একজন অভিনেতার নয়, সম্পূর্ণ ভিন্ন ভিন্ন মানুষের গল্প দেখছেন।

সম্প্রতি প্রকাশিত ছবির নতুন লুক নিয়েও দর্শকদের প্রতিক্রিয়ায় সন্তুষ্ট জিৎ। তাঁর কাছে একই ধরনের প্রশংসার চেয়ে নতুন কিছু করে দর্শকের মধ্যে ভিন্ন ধরনের প্রতিক্রিয়া তৈরি করাই বেশি গুরুত্বপূর্ণ। এর আগে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর কাজেও এমন অভিজ্ঞতা পেয়েছেন বলে জানান তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে কিছু কাজ নিয়ে আফসোস রয়েছে বলেও স্বীকার করেছেন জিৎ। তাঁর ভাষ্য, পরে ফিরে তাকালে কখনো মনে হয় কিছু কাজ অন্যভাবে করা যেত। তবে নিজের প্রায় ৬০তম ছবি পর্যন্ত এসে এখনও অনেক ধরনের চরিত্র করার সুযোগ বাকি রয়েছে বলেই মনে করেন তিনি।

‘সুপারস্টার’ পরিচয় কখনো চরিত্র নির্বাচনে বাধা হয়ে দাঁড়ায় কি না এমন প্রশ্নের জবাবে জিৎ বলেন, বিষয়টি নিয়ে তিনি খুব বেশি ভাবেন না। তাঁর কাছে চরিত্রই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিচিত ইমেজের বাইরে গিয়ে কাজ করার সুযোগ পাওয়াকে অভিনেতা হিসেবে তিনি বেশি গুরুত্ব দেন।

নিজেকে অভিনেতা হিসেবে আরও ভিন্নভাবে ব্যবহার করা যেত কি না, সে প্রসঙ্গে জিৎ বলেন, কিছু জায়গায় ইন্ডাস্ট্রি গুরুত্বপূর্ণ কিছু সুযোগ হারিয়েছে। এর দায় শুধু অভিনেতার নয়; নির্মাতা, লেখক এবং পুরো ইন্ডাস্ট্রিরও রয়েছে। তাঁর মতে, একটি চলচ্চিত্রশিল্পের উন্নতির সঙ্গে রাজ্যের সামগ্রিক উন্নয়নও সম্পর্কিত। কর্মসংস্থান, উন্নয়ন, নিরাপত্তা ও মানুষের আয় সবকিছুর প্রভাব চলচ্চিত্রশিল্পের ওপর পড়ে।

প্রায় দুই বছর পর নতুন ছবির মাধ্যমে দর্শকের সামনে ফিরছেন জিৎ। এই ছবিকে নিজের ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং কাজ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ বিরতির কারণে দর্শকের মধ্যে তাঁর নতুন কাজ নিয়ে অপেক্ষা তৈরি হয়েছে। নয়টি চরিত্রের মাধ্যমে সেই অপেক্ষা ও শূন্যতা পূরণ করতে চান তিনি।

আগামী ১৫ আগস্ট ছবিটি মুক্তির বিষয়ে আশাবাদী জিৎ। তাঁর মতে, স্বাধীনতা দিবসের সময়ের ইতিবাচক আবহ ছবির জন্য ভালো একটি পরিবেশ তৈরি করতে পারে। একই সঙ্গে পুজোর সময়েও ছবি মুক্তির সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। তাঁর মতে, এটি একটি উন্মুক্ত বাজার; সিনেমার জন্য উপযুক্ত সময় মনে হলে যেকোনো সময় মুক্তির সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

সাক্ষাৎকারে নিজের পুজোর স্মৃতিও ভাগ করে নেন জিৎ। ছোটবেলায় নতুন জামাকাপড় কেনা, আত্মীয়দের পোশাক দেওয়া এবং বাবা-মায়ের সঙ্গে ঠাকুর দেখতে যাওয়ার স্মৃতি এখনও তাঁর মনে আছে। এখন ব্যস্ততার কারণে সব সময় পরিবারের সঙ্গে পুজোয় বের হতে না পারলেও পরিবারের ছোটদের আনন্দ করতে দেখে ভালো লাগে বলে জানান তিনি।

সুপারস্টার হওয়ার পর স্বাভাবিক জীবনের কিছু বিষয় বদলে গেলেও তা নিয়ে তাঁর তেমন আফসোস নেই। বরং যে স্বপ্নের পেছনে ছুটে তিনি আজকের অবস্থানে এসেছেন, সেই জীবন উপভোগ করতে চান জিৎ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

» বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদীকে প্রশ্রয় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান

» প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

» ফলাফল ভালো করুক, খারাপ করুক, সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাব : মাহদী আমিন

» ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায়

» ‘রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত’

» ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প হেরে গেছেন: মার্কিন সিনেটর

» গৃহবন্দী সু চির মুক্তিতে আসিয়ানের চাপ, যা বলল জান্তা সরকার

» নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

» ‘সুপারস্টার’ ইমেজের বাইরে গিয়ে নতুন কিছু করাটাই চ্যালেঞ্জ: জিৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘সুপারস্টার’ ইমেজের বাইরে গিয়ে নতুন কিছু করাটাই চ্যালেঞ্জ: জিৎ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অভিনেতা হিসেবে একই ধরনের চরিত্রে আটকে থাকতে চান না টালিউড তারকা জিৎ। তাঁর মতে, ‘সুপারস্টার’ ইমেজের বাইরে গিয়ে নতুন কিছু করার সুযোগ পাওয়াই একজন অভিনেতার জন্য বড় চ্যালেঞ্জ। নিজের প্রায় ৬০তম সিনেমায় একসঙ্গে নয়টি চরিত্রে অভিনয় করে সেই চ্যালেঞ্জই নেওয়ার চেষ্টা করেছেন তিনি।

সম্প্রতি ভারতীয় পত্রিকা এই সময়’কে দেওয়া সাক্ষাৎকারে এসব বলেন জিৎ। নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এ নয়টি ভিন্ন চরিত্রে দেখা যাবে তাঁকে। সিনেমার গল্প প্রথম শোনার অভিজ্ঞতা তুলে ধরে অভিনেতা বলেন, গল্প ও ইতিহাস তাঁর কাছে সব সময়ই গুরুত্বপূর্ণ। অনন্ত সিংহের জীবনের গল্প তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। এত বিস্তারিতভাবে এর আগে তাঁর গল্প কেউ বলেননি বলেও জানান জিৎ।

এক ছবিতে নয়টি চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতিও ছিল দীর্ঘ। জিৎ জানান, প্রতিটি চরিত্রকে আলাদাভাবে ফুটিয়ে তুলতে তিনি নিজেও স্ক্রিপ্ট নিয়ে কাজ করেছেন। চরিত্রগুলোর স্কেচ তৈরি করতেন বাড়ি ও অফিসে বসে। পুরো স্ক্রিপ্ট তৈরির প্রক্রিয়ায় প্রায় সাড়ে তিন মাস সময় লেগেছে। চরিত্রভেদে মেকআপ ও লুক তৈরিতে এক থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত সময় লেগেছে।

এই কাজের জন্য মেকআপে ছিলেন সোমনাথ কুণ্ডু এবং কস্টিউমে সঞ্চিতা ঘটক আচার্য। জিৎ বলেন, তাঁর চেষ্টা ছিল প্রতিটি চরিত্রকে এমনভাবে আলাদা করে উপস্থাপন করা, যাতে দর্শকের মনে হয় তাঁরা একজন অভিনেতার নয়, সম্পূর্ণ ভিন্ন ভিন্ন মানুষের গল্প দেখছেন।

সম্প্রতি প্রকাশিত ছবির নতুন লুক নিয়েও দর্শকদের প্রতিক্রিয়ায় সন্তুষ্ট জিৎ। তাঁর কাছে একই ধরনের প্রশংসার চেয়ে নতুন কিছু করে দর্শকের মধ্যে ভিন্ন ধরনের প্রতিক্রিয়া তৈরি করাই বেশি গুরুত্বপূর্ণ। এর আগে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর কাজেও এমন অভিজ্ঞতা পেয়েছেন বলে জানান তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে কিছু কাজ নিয়ে আফসোস রয়েছে বলেও স্বীকার করেছেন জিৎ। তাঁর ভাষ্য, পরে ফিরে তাকালে কখনো মনে হয় কিছু কাজ অন্যভাবে করা যেত। তবে নিজের প্রায় ৬০তম ছবি পর্যন্ত এসে এখনও অনেক ধরনের চরিত্র করার সুযোগ বাকি রয়েছে বলেই মনে করেন তিনি।

‘সুপারস্টার’ পরিচয় কখনো চরিত্র নির্বাচনে বাধা হয়ে দাঁড়ায় কি না এমন প্রশ্নের জবাবে জিৎ বলেন, বিষয়টি নিয়ে তিনি খুব বেশি ভাবেন না। তাঁর কাছে চরিত্রই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিচিত ইমেজের বাইরে গিয়ে কাজ করার সুযোগ পাওয়াকে অভিনেতা হিসেবে তিনি বেশি গুরুত্ব দেন।

নিজেকে অভিনেতা হিসেবে আরও ভিন্নভাবে ব্যবহার করা যেত কি না, সে প্রসঙ্গে জিৎ বলেন, কিছু জায়গায় ইন্ডাস্ট্রি গুরুত্বপূর্ণ কিছু সুযোগ হারিয়েছে। এর দায় শুধু অভিনেতার নয়; নির্মাতা, লেখক এবং পুরো ইন্ডাস্ট্রিরও রয়েছে। তাঁর মতে, একটি চলচ্চিত্রশিল্পের উন্নতির সঙ্গে রাজ্যের সামগ্রিক উন্নয়নও সম্পর্কিত। কর্মসংস্থান, উন্নয়ন, নিরাপত্তা ও মানুষের আয় সবকিছুর প্রভাব চলচ্চিত্রশিল্পের ওপর পড়ে।

প্রায় দুই বছর পর নতুন ছবির মাধ্যমে দর্শকের সামনে ফিরছেন জিৎ। এই ছবিকে নিজের ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং কাজ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ বিরতির কারণে দর্শকের মধ্যে তাঁর নতুন কাজ নিয়ে অপেক্ষা তৈরি হয়েছে। নয়টি চরিত্রের মাধ্যমে সেই অপেক্ষা ও শূন্যতা পূরণ করতে চান তিনি।

আগামী ১৫ আগস্ট ছবিটি মুক্তির বিষয়ে আশাবাদী জিৎ। তাঁর মতে, স্বাধীনতা দিবসের সময়ের ইতিবাচক আবহ ছবির জন্য ভালো একটি পরিবেশ তৈরি করতে পারে। একই সঙ্গে পুজোর সময়েও ছবি মুক্তির সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। তাঁর মতে, এটি একটি উন্মুক্ত বাজার; সিনেমার জন্য উপযুক্ত সময় মনে হলে যেকোনো সময় মুক্তির সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

সাক্ষাৎকারে নিজের পুজোর স্মৃতিও ভাগ করে নেন জিৎ। ছোটবেলায় নতুন জামাকাপড় কেনা, আত্মীয়দের পোশাক দেওয়া এবং বাবা-মায়ের সঙ্গে ঠাকুর দেখতে যাওয়ার স্মৃতি এখনও তাঁর মনে আছে। এখন ব্যস্ততার কারণে সব সময় পরিবারের সঙ্গে পুজোয় বের হতে না পারলেও পরিবারের ছোটদের আনন্দ করতে দেখে ভালো লাগে বলে জানান তিনি।

সুপারস্টার হওয়ার পর স্বাভাবিক জীবনের কিছু বিষয় বদলে গেলেও তা নিয়ে তাঁর তেমন আফসোস নেই। বরং যে স্বপ্নের পেছনে ছুটে তিনি আজকের অবস্থানে এসেছেন, সেই জীবন উপভোগ করতে চান জিৎ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com