অনলাইনে জুয়া খেলার অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের মালশাগাড়ি বিল এলাকায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন ও পাঁচটি ডেবিট কার্ড জব্দ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা। এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে খোকসা মল্লিকপাড়ার শহিদুলের পুকুরপাড়ে একটি টংঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— খোকসা গ্রামের মল্লিকপাড়ার আবুল কাশেমের ছেলে আমির হামজা (১৯), শামীম রেজার ছেলে আবু সামা শিশির (১৯), মোশাদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৫) এবং দোয়াত ইসলামের ছেলে নাহিদ হোসেন (২২)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনলাইন জুয়া খেলার বিষয়টি নিশ্চিত হয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় টংঘরের ভেতরে অনলাইন জুয়া খেলার অভিযোগে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন ও পাঁচটি ডেবিট কার্ড উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া আলামতগুলো জব্দ করে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০০৬-এর ১৬, ১৭, ২৫ ও ২৭ ধারায় মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-০৮, তারিখ-৮/৮/২০২৬।

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার চারজনকে আদালতে সোপর্দ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘরের চাবি হস্তান্তরে বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

» অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

» বেনাপোল হয়ে এলো ৮০ টন কাঁচা মরিচ, দাম নামলো অর্ধেকে

» শিক্ষা ব্যবস্থায় টেকসই পরিবর্তন আনতে সময় প্রয়োজন: ববি হাজ্জাজ

» জবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর

» শিক্ষার্থীর মৃত্যু, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

» ভিমরুলির ভাসমান বাজারে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ হলেন পেয়ারার স্বাদে

» বাঁশখালীতে প্রধানমন্ত্রী, সমুদ্রপাড়ে জনসমুদ্র

» আলিম পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের সূচি প্রকাশ

» সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত :জামায়াতের আমির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অনলাইনে জুয়া খেলার অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের মালশাগাড়ি বিল এলাকায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন ও পাঁচটি ডেবিট কার্ড জব্দ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা। এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে খোকসা মল্লিকপাড়ার শহিদুলের পুকুরপাড়ে একটি টংঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— খোকসা গ্রামের মল্লিকপাড়ার আবুল কাশেমের ছেলে আমির হামজা (১৯), শামীম রেজার ছেলে আবু সামা শিশির (১৯), মোশাদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৫) এবং দোয়াত ইসলামের ছেলে নাহিদ হোসেন (২২)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনলাইন জুয়া খেলার বিষয়টি নিশ্চিত হয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় টংঘরের ভেতরে অনলাইন জুয়া খেলার অভিযোগে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন ও পাঁচটি ডেবিট কার্ড উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া আলামতগুলো জব্দ করে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০০৬-এর ১৬, ১৭, ২৫ ও ২৭ ধারায় মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-০৮, তারিখ-৮/৮/২০২৬।

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার চারজনকে আদালতে সোপর্দ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com