ইলিশ মাছের কাঁচা মাখা তৈরির রেসিপি

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক  : বর্ষা মানেই টুপটাপ বৃষ্টি, মেঘলা আকাশ আর পাতে গরম ভাতের সঙ্গে ইলিশের নানা পদ। তবে ইলিশের স্বাদ নিতে সবসময় জটিল রান্নার প্রয়োজন নেই। কাঁচা ইলিশের ঝাঁঝালো স্বাদ, কাঁচামরিচ-পেঁয়াজের ঝাল আর সরিষার তেলের ঘ্রাণে তৈরি ‘ইলিশ মাছের কাঁচা মাখা’ হতে পারে বর্ষার দিনে রসনাতৃপ্তির এক অনন্য আয়োজন।

অল্প সময়ে সহজেই তৈরি এই পদটি ভাতের সঙ্গে জমে যায় দারুণ। তাই বর্ষার আমেজে আজই চেখে দেখতে পারেন মুখরোচক ইলিশ মাছের কাঁচা মাখা।

উপকরণ :

  • ইলিশ মাছ ১০ টুকরা (প্রায় ৮০০ গ্রাম-১ কেজি)
  • পেঁয়াজকুচি ৩ কাপ
  • কাঁচামরিচ ফালি ১০টি
  • সর্ষের তেল ৬ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো
  • হলুদগুঁড়া এক চা-চামচ
  • মরিচগুঁড়া দুই চা-চামচ (স্বাদমতো)
  • জিরাগুঁড়া এক চা-চামচ
  • ভাজা জিরাগুঁড়া এক চা-চামচ

যেভাবে তৈরি করবেন :

প্রথমে মাছ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে মাছ নিয়ে তাতে পেঁয়াজকুচি, আধা চা-চামচ করে হলুদ, মরিচ ও জিরাগুঁড়া এবং পরিমাণমতো লবণ মেশান। হাত পরিষ্কার করে মসলাগুলো মাছের সঙ্গে আলতোভাবে মাখিয়ে নিন।

এবার এতে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আরও একবার ভালোভাবে মাখান। চুলায় কড়াই বসিয়ে বাকি সর্ষের তেল ঢালুন। তেল গরম হলে আধা চা-চামচ মরিচগুঁড়া দিন। এ সময় আঁচ কম থেকে মাঝারি রাখবেন, কারণ বেশি আঁচে মরিচগুঁড়া পুড়ে যেতে পারে। এরপর মসলা মাখানো মাছ সাবধানে কড়াইয়ে দিয়ে দিন। যে পাত্রে মাছ মাখানো হয়েছিল, সেখানে সামান্য পানি দিয়ে বাকি মসলাগুলো ধুয়ে সেই পানিও কড়াইয়ে ঢেলে দিন।

কড়াইটি হালকা দুলিয়ে মাছের সঙ্গে মসলা মিশিয়ে নিন। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ৮ থেকে ৯ মিনিট রান্না করুন। এরপর ঢাকনা খুলে কড়াইটি সাবধানে নেড়ে মাছগুলো উল্টে দিন। এবার ফালি করা কাঁচা মরিচ ছড়িয়ে আঁচ কমিয়ে আরও প্রায় ৫ মিনিট রান্না করুন।

সবশেষে ভাজা জিরাগুঁড়া ছড়িয়ে চুলা থেকে নামিয়ে ঢেকে ৩ মিনিট রেখে দিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম

» খেতের আল বেয়ে পদচিহ্নে

» ভোররাতে কারিনার ঘরে সাইফ, কার কাছে ধরা পড়েছিলেন?

» বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রেফতার

» গর্ভাবস্থায় ঠান্ডা পানি পান করলে কী হয়?

» মুরগির স্যুপ তৈরির রেসিপি

» ১৭ বছরে দেশের প্রত্যেকটা খাতই ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হয়েছে: ত্রাণমন্ত্রী

» আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার

» এবার জাপানে যেকোনো সময় হতে পারে ভূমিধস, হাই অ্যালার্ট জারি

» দেড়শ টাকার লাঞ্চ-৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনো সাফল্য নেই: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইলিশ মাছের কাঁচা মাখা তৈরির রেসিপি

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক  : বর্ষা মানেই টুপটাপ বৃষ্টি, মেঘলা আকাশ আর পাতে গরম ভাতের সঙ্গে ইলিশের নানা পদ। তবে ইলিশের স্বাদ নিতে সবসময় জটিল রান্নার প্রয়োজন নেই। কাঁচা ইলিশের ঝাঁঝালো স্বাদ, কাঁচামরিচ-পেঁয়াজের ঝাল আর সরিষার তেলের ঘ্রাণে তৈরি ‘ইলিশ মাছের কাঁচা মাখা’ হতে পারে বর্ষার দিনে রসনাতৃপ্তির এক অনন্য আয়োজন।

অল্প সময়ে সহজেই তৈরি এই পদটি ভাতের সঙ্গে জমে যায় দারুণ। তাই বর্ষার আমেজে আজই চেখে দেখতে পারেন মুখরোচক ইলিশ মাছের কাঁচা মাখা।

উপকরণ :

  • ইলিশ মাছ ১০ টুকরা (প্রায় ৮০০ গ্রাম-১ কেজি)
  • পেঁয়াজকুচি ৩ কাপ
  • কাঁচামরিচ ফালি ১০টি
  • সর্ষের তেল ৬ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো
  • হলুদগুঁড়া এক চা-চামচ
  • মরিচগুঁড়া দুই চা-চামচ (স্বাদমতো)
  • জিরাগুঁড়া এক চা-চামচ
  • ভাজা জিরাগুঁড়া এক চা-চামচ

যেভাবে তৈরি করবেন :

প্রথমে মাছ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে মাছ নিয়ে তাতে পেঁয়াজকুচি, আধা চা-চামচ করে হলুদ, মরিচ ও জিরাগুঁড়া এবং পরিমাণমতো লবণ মেশান। হাত পরিষ্কার করে মসলাগুলো মাছের সঙ্গে আলতোভাবে মাখিয়ে নিন।

এবার এতে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আরও একবার ভালোভাবে মাখান। চুলায় কড়াই বসিয়ে বাকি সর্ষের তেল ঢালুন। তেল গরম হলে আধা চা-চামচ মরিচগুঁড়া দিন। এ সময় আঁচ কম থেকে মাঝারি রাখবেন, কারণ বেশি আঁচে মরিচগুঁড়া পুড়ে যেতে পারে। এরপর মসলা মাখানো মাছ সাবধানে কড়াইয়ে দিয়ে দিন। যে পাত্রে মাছ মাখানো হয়েছিল, সেখানে সামান্য পানি দিয়ে বাকি মসলাগুলো ধুয়ে সেই পানিও কড়াইয়ে ঢেলে দিন।

কড়াইটি হালকা দুলিয়ে মাছের সঙ্গে মসলা মিশিয়ে নিন। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ৮ থেকে ৯ মিনিট রান্না করুন। এরপর ঢাকনা খুলে কড়াইটি সাবধানে নেড়ে মাছগুলো উল্টে দিন। এবার ফালি করা কাঁচা মরিচ ছড়িয়ে আঁচ কমিয়ে আরও প্রায় ৫ মিনিট রান্না করুন।

সবশেষে ভাজা জিরাগুঁড়া ছড়িয়ে চুলা থেকে নামিয়ে ঢেকে ৩ মিনিট রেখে দিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com