তৈরি করতে যা লাগবে
আলু- ৩টি
ডিম- ১টি
মরিচের গুঁড়া- আধা চা চামচ
গোলমরিচের গুঁড়া- সামান্য
লবণ- স্বাদমতো
ধনিয়া পাতা কুচি- আধা কাপ
কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ
ময়দা- ২ টেবিল চামচ
তেল- পরিমাণমতো
ব্রেডক্রাম্বস- পরিমাণমতো।
যেভাবে তৈরি করছেন : আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিন। এরপর তার সঙ্গে মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ, ধনিয়া পাতা, দিয়ে ভালো করে মেখে নিন। এবার তাতে কর্নফ্লাওয়ার ও ময়দা মিশিয়ে দিন। এবার মিশ্রণটি থেকে পছন্দ অনুযায়ী শেপে কেটে নিন। এবার একটি একটি করে টুকরা ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্র্যাম্বসে গড়িয়ে নিন। কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে ভেজে তুলুন।








