জিভে জল আনবে ডাব-মুরগির রেসিপি

ছবি সংগৃহীত

 

লাইফস্টাইল ডেস্ক :যে কোনো উৎসবে মুরগির মাংসের একটা পদ রাখা চাই। মুরগির মাংসের ঝোল, ভুনা কিংবা রোস্ট না থাকলে, পুরো উৎসবই যেন মাটি হয়ে যায়। এই চেনা পদের বাইরে মুরগির মাংসের স্বাদে পরিবর্তন চাইলে ‘ডাব-মুরগি’ রান্না করতে পারেন।

 

ডাব চিংড়ি তো খেয়েছেন। ডাব-মুরগির রান্নার পদ্ধতি ডাব-চিংড়ির মতোই। তবে স্বাদে আলাদা। একবার রান্না করে খেলে মুখে স্বাদ লেগে থাকবে অনেক দিন। বিশেষ দিনে, উৎসবে চাইলে এই পদটি রান্না করে পরিবেশন করতে পারেন পরিবার ও প্রিয়জনের সামনে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে ডাব-মুরগি রান্নার করবেন-

উপকরণ
১. মুরগির মাংস আধা কেজি
২. পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
৩. আদা কুচি ১ টেবিল চামচ
৪. রসুন কুচি ১ টেবিল চামচ
৫. কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
৬. হলুদ গুঁড়া ২ চা চামচ
৭. নারিকেলের দুধ আধা কাপ
৮. কাজু বাদামের পেস্ট ২ টেবিল চামচ
৯. লেবুর রস ১ চা চামচ
১০. টমেটো কুচি আধা কাপ ও
১১. লবণ প্রয়োজনমতো।

প্রস্তুত প্রণালি
প্রথমে মুরগির মাংস ভালোভাবে ধুয়ে লবণ ও লেবুর রস দিয়ে ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুঁচি হালকা ভেজে নিন। এবার আদা বাটা, রসুন বাটা ও কাঁচা মরিচ কুচি দিয়ে ভেজে নিন। এরপর নারিকেলের দুধ মিশিয়ে নিন।

কিছুক্ষণ নেড়ে বাদামের পেস্ট ও বাকি মসলা ও মেরিনেট করা মাংসের টুকরোগুলো দিয়ে কষিয়ে নিন। কষানো হলে এবার একটি ফাঁকা ডাবের মধ্যে মাংস ভরে ডাবের মুখটি আটার ডো দিয়ে আটকে দিন। গ্যাসের চুলার ওপর তারের জাল বসিয়ে পুরো ডাবটি বসিয়ে দিন। আঁচ একেবারে কমিয়ে রান্না করুন। মিনিট পনেরো পর চুলা বন্ধ করে দিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মগজের কাটলেটের সহজ রেসিপি

» কলা খাওয়ার সঙ্গে সর্দি-কাশির কী সম্পর্ক?

» অতি প্রক্রিয়াজাত খাবার বেশি খাওয়ার সঙ্গে স্ট্রোকের যোগসূত্র

» প্রথমে শাস্তি মনে হয়েছিল, পরে বুঝলাম রক্ষা পেয়েছি: পদত্যাগ প্রসঙ্গে ইশরাক

» আওয়ামী লীগকে অনেক চিন্তা ভাবনা করে রাজনীতিতে ফিরতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

» সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন জামায়াত আমিরের

» প্রকাশ্যে নারীকে গুলি করে হত্যা!

» ‘তুই এত ধর্ম মানিস, বল তো আমি কি জাহান্নামে যাব?’

» মোংলায় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী

» অসুস্থ স্থানীয় সরকার মন্ত্রী ও ভূমি মন্ত্রী দেখতে হাসপাতালে গেলেন রিজভী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জিভে জল আনবে ডাব-মুরগির রেসিপি

ছবি সংগৃহীত

 

লাইফস্টাইল ডেস্ক :যে কোনো উৎসবে মুরগির মাংসের একটা পদ রাখা চাই। মুরগির মাংসের ঝোল, ভুনা কিংবা রোস্ট না থাকলে, পুরো উৎসবই যেন মাটি হয়ে যায়। এই চেনা পদের বাইরে মুরগির মাংসের স্বাদে পরিবর্তন চাইলে ‘ডাব-মুরগি’ রান্না করতে পারেন।

 

ডাব চিংড়ি তো খেয়েছেন। ডাব-মুরগির রান্নার পদ্ধতি ডাব-চিংড়ির মতোই। তবে স্বাদে আলাদা। একবার রান্না করে খেলে মুখে স্বাদ লেগে থাকবে অনেক দিন। বিশেষ দিনে, উৎসবে চাইলে এই পদটি রান্না করে পরিবেশন করতে পারেন পরিবার ও প্রিয়জনের সামনে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে ডাব-মুরগি রান্নার করবেন-

উপকরণ
১. মুরগির মাংস আধা কেজি
২. পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
৩. আদা কুচি ১ টেবিল চামচ
৪. রসুন কুচি ১ টেবিল চামচ
৫. কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
৬. হলুদ গুঁড়া ২ চা চামচ
৭. নারিকেলের দুধ আধা কাপ
৮. কাজু বাদামের পেস্ট ২ টেবিল চামচ
৯. লেবুর রস ১ চা চামচ
১০. টমেটো কুচি আধা কাপ ও
১১. লবণ প্রয়োজনমতো।

প্রস্তুত প্রণালি
প্রথমে মুরগির মাংস ভালোভাবে ধুয়ে লবণ ও লেবুর রস দিয়ে ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুঁচি হালকা ভেজে নিন। এবার আদা বাটা, রসুন বাটা ও কাঁচা মরিচ কুচি দিয়ে ভেজে নিন। এরপর নারিকেলের দুধ মিশিয়ে নিন।

কিছুক্ষণ নেড়ে বাদামের পেস্ট ও বাকি মসলা ও মেরিনেট করা মাংসের টুকরোগুলো দিয়ে কষিয়ে নিন। কষানো হলে এবার একটি ফাঁকা ডাবের মধ্যে মাংস ভরে ডাবের মুখটি আটার ডো দিয়ে আটকে দিন। গ্যাসের চুলার ওপর তারের জাল বসিয়ে পুরো ডাবটি বসিয়ে দিন। আঁচ একেবারে কমিয়ে রান্না করুন। মিনিট পনেরো পর চুলা বন্ধ করে দিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com