ফ্রি ওয়াইফাই পেলেই ব্যবহার করা যাবে?

ছবি সংগৃহীত

 

ধর্ম ডেস্ক : তারহীন ওয়াইফাই নেটওয়ার্ক এখন দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। দিন দিন এর প্রয়োজনীয়তা এবং ব্যবহার পরিধিও সমান তালে বেড়ে চলেছে। ওয়াইফাই থাকায় তার ছাড়াই ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে।

ওয়াইফাই ব্যবহারে অভ্যস্ত হওয়ার কারণে অনেকেই মোবাইলে ডেটা ব্যবহার করেন না। ওয়াইফাইয়ে অভ্যস্ত হয়ে পড়লে ঘরের বাইরেইন্টারনেট ব্রাউজ করতে সমস্যায় পড়তে হয়। অতিরিক্তি ডেটা প্যাক কিনতে হয় অথবা ফ্রি ওয়াইফাই ব্যবহারের প্রয়োজন হয়।

কেউ ওয়াইফাই ফ্রি করে দিলে তা ব্যবহার তো ঠিকাছে কিন্তু কখনো কোথাও যদি এমন হয়,  ওয়াইফাই চালু করার পর কারো ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়াই কানেক্ট হয়ে যায়, কিন্তু এটা মালিকের পক্ষ থেকে ফ্রি করে দেওয়া হয়েছে কিনা বুঝা না যায়, তাহলে এই ওয়াইফাই ব্যবহার করা কি জায়েজ হবে?

ইসলামী চিন্তাবিদ শায়েখ আহমাদুল্লাহ বলেন, পাব্লিক প্লেসে সরকারি বা কোনো প্রাইভেট প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওয়াইফাই ফ্রি করে দিলে তা ব্যবহার করা জায়েজ। কিন্তু কারো বাসা-বাড়ি বা কোনো প্রতিষ্ঠানের ব্যক্তিগত ওয়াইফাই যদি ফ্রি না হয়, তাহলে কোনো মাধ্যমে তা নিজের ডিভাইসে কানেক্ট করে ব্যবহার করা যাবে না এবং পাসওয়ার্ড ছাড়া নিজে থেকেই কানেক্ট হয়ে গেলেও তা ব্যবহার করা যাবে না।

রাসুল (সা.) বলেছেন, কোন মুসলমানের মনো সন্তুষ্টি ছাড়া তার সম্পদ অন্যের জন্য কোনভাবেই হালাল হবে না। (সহিহুল জামি)

ফ্রি ব্যবহারের অনুমতি ছাড়া কেউ নিজের ওয়াইফাইয়ে পাসওয়ার্ড না দিলেও তা ব্যবহার করা যাবে না। কারণ, হতে পারে তিনি পাসওয়ার্ড দিতে ভুলে গেছেন বা পাসওয়ার্ড না দিলে কেউ ব্যবহার করবে এমন ধারণা ছিল না, তাই তিনি পাসওয়ার্ড দেননি।

যেমন, কেউ কারো বাসার দরজা খুলে রাখলেই তার বাসায় ঢুকে যাওয়া যেমন অনুমোদিত এবং ভদ্র আচরণ নয়, ঠিক একি রকমভাবে কারো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড না থাকলেই তার অনুমতি না থাকলে তা ব্যবহার করা বৈধ নয়।

অতীতে অনুমতি ছাড়া এভাবে কারো ওয়াইফাই ব্যবহার করে থাকলে, সেই পরিমাণ ইন্টারনেটের মূল্য কত হতে পারে, তার অনুমানিক মূল্য দান ও সদকা করা উচিত এবং আল্লাহর কাছে তাওবা করা উচিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» চট্টগ্রামের হালিশহরে পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা

» ফ্রি ওয়াইফাই পেলেই ব্যবহার করা যাবে?

» মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

» পরিবার থেকে বিতাড়িত হয়ে বৃদ্ধাশ্রমেই দুই প্রবীণের বিয়ে

» মেসির সঙ্গে ইয়ামালের তুলনায় সতর্ক থাকার পরামর্শ সুয়ারেজের

» হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার

» টিসিবির জন্য ১৮২ কোটি টাকার চিনি-মসুর ডাল কিনবে সরকার

» সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

» যাত্রাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেফতার

» নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফ্রি ওয়াইফাই পেলেই ব্যবহার করা যাবে?

ছবি সংগৃহীত

 

ধর্ম ডেস্ক : তারহীন ওয়াইফাই নেটওয়ার্ক এখন দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। দিন দিন এর প্রয়োজনীয়তা এবং ব্যবহার পরিধিও সমান তালে বেড়ে চলেছে। ওয়াইফাই থাকায় তার ছাড়াই ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে।

ওয়াইফাই ব্যবহারে অভ্যস্ত হওয়ার কারণে অনেকেই মোবাইলে ডেটা ব্যবহার করেন না। ওয়াইফাইয়ে অভ্যস্ত হয়ে পড়লে ঘরের বাইরেইন্টারনেট ব্রাউজ করতে সমস্যায় পড়তে হয়। অতিরিক্তি ডেটা প্যাক কিনতে হয় অথবা ফ্রি ওয়াইফাই ব্যবহারের প্রয়োজন হয়।

কেউ ওয়াইফাই ফ্রি করে দিলে তা ব্যবহার তো ঠিকাছে কিন্তু কখনো কোথাও যদি এমন হয়,  ওয়াইফাই চালু করার পর কারো ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়াই কানেক্ট হয়ে যায়, কিন্তু এটা মালিকের পক্ষ থেকে ফ্রি করে দেওয়া হয়েছে কিনা বুঝা না যায়, তাহলে এই ওয়াইফাই ব্যবহার করা কি জায়েজ হবে?

ইসলামী চিন্তাবিদ শায়েখ আহমাদুল্লাহ বলেন, পাব্লিক প্লেসে সরকারি বা কোনো প্রাইভেট প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওয়াইফাই ফ্রি করে দিলে তা ব্যবহার করা জায়েজ। কিন্তু কারো বাসা-বাড়ি বা কোনো প্রতিষ্ঠানের ব্যক্তিগত ওয়াইফাই যদি ফ্রি না হয়, তাহলে কোনো মাধ্যমে তা নিজের ডিভাইসে কানেক্ট করে ব্যবহার করা যাবে না এবং পাসওয়ার্ড ছাড়া নিজে থেকেই কানেক্ট হয়ে গেলেও তা ব্যবহার করা যাবে না।

রাসুল (সা.) বলেছেন, কোন মুসলমানের মনো সন্তুষ্টি ছাড়া তার সম্পদ অন্যের জন্য কোনভাবেই হালাল হবে না। (সহিহুল জামি)

ফ্রি ব্যবহারের অনুমতি ছাড়া কেউ নিজের ওয়াইফাইয়ে পাসওয়ার্ড না দিলেও তা ব্যবহার করা যাবে না। কারণ, হতে পারে তিনি পাসওয়ার্ড দিতে ভুলে গেছেন বা পাসওয়ার্ড না দিলে কেউ ব্যবহার করবে এমন ধারণা ছিল না, তাই তিনি পাসওয়ার্ড দেননি।

যেমন, কেউ কারো বাসার দরজা খুলে রাখলেই তার বাসায় ঢুকে যাওয়া যেমন অনুমোদিত এবং ভদ্র আচরণ নয়, ঠিক একি রকমভাবে কারো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড না থাকলেই তার অনুমতি না থাকলে তা ব্যবহার করা বৈধ নয়।

অতীতে অনুমতি ছাড়া এভাবে কারো ওয়াইফাই ব্যবহার করে থাকলে, সেই পরিমাণ ইন্টারনেটের মূল্য কত হতে পারে, তার অনুমানিক মূল্য দান ও সদকা করা উচিত এবং আল্লাহর কাছে তাওবা করা উচিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com