সেজদায় পায়ের আঙুল কেবলামুখী রাখা কি জরুরি?

ছবি সংগৃহীত

ধর্ম ডেস্ক  :নামাজে সেজদা করার সময় কপাল ও নাক মাটিতে রাখার পাশাপাশি পায়ের অবস্থানের দিকেও খেয়াল রাখা জরুরি। অনেকেই সেজদায় পায়ের আঙুল কেবলামুখী রাখেন না। কেউ কেউ জানেনও না, এ বিষয়ে বিশেষ কোনো নিয়ম আছে কি না। হানাফি মাজহাব অনুযায়ী, সেজদায় পায়ের আঙুল কিবলামুখী করে রাখা সুন্নতে মুয়াক্কাদা। তাই এ সুন্নত পালনে সচেতন থাকা প্রয়োজন।

সেজদায় পায়ের আঙুল কেবলামুখী রাখার দলিল

বারা ইবনে আযিব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) যখন রুকু করতেন, পিঠ সোজা রাখতেন। আর যখন সেজদা করতেন, পায়ের আঙুলগুলো কেবলামুখী করতেন এবং দুই পায়ের মাঝে ফাঁকা রাখতেন। (সুনানে কুবরা, বায়হাকি: ২/১১৩)

হাদিসে পায়ের আঙুল কেবলামুখী রাখার পাশাপাশি দুই পায়ের মাঝে ফাঁকা রাখার কথাও এসেছে। (আততালখিসুল হাবির: ২/৬১৮)

সেজদার সময় পায়ের আঙুলের নিচের অংশ মাটিতে রেখে সেগুলো কেবলামুখী করা সুন্নতে মুয়াক্কাদা, ফরজ বা ওয়াজিব নয়। তাই কেউ এ সুন্নত পালন না করলে নামাজ নষ্ট হবে না। তবে বিনা কারণে নিয়মিত এ সুন্নত ছেড়ে দেওয়া অনুচিত। (মারাকিল ফালাহ, রদ্দুল মুহতার)

সেজদায় পায়ের গোড়ালি মিলিয়ে রাখবেন, নাকি পৃথক?

সেজদার সময় দুই পায়ের গোড়ালি মিলিয়ে রাখা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। আয়েশা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসুলুল্লাহ (স.)-এর সেজদার সময় দুই গোড়ালি মিলিয়ে রাখার কথা এসেছে। (সহিহ ইবনে খুজাইমা: ৬৫৪)

তবে এ বর্ণনার অন্য কয়েকটি সূত্রে গোড়ালি মিলিয়ে রাখার অতিরিক্ত অংশটি নেই। ইমাম হাকেম (রহ.) বলেন, এ বর্ণনা ছাড়া অন্য কোথাও সেজদায় দুই গোড়ালি মিলিয়ে রাখার কথা উল্লেখ করা হয়েছে বলে তার জানা নেই। (মুস্তাদরাকে হাকেম: ৯২৮)

অন্যদিকে, বায়হাকির বর্ণনায় দুই পায়ের মাঝে ফাঁকা রাখার কথা এসেছে। এ বর্ণনার ভিত্তিতে হানাফি মাজহাবের প্রসিদ্ধ আলেমরাও সেজদায় দুই পায়ের গোড়ালি পৃথক রাখাকে অগ্রাধিকার দিয়েছেন। তবে এ বিষয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য থাকায় গোড়ালি মিলিয়ে রাখা বা পৃথক রাখার বিষয়টি নিয়ে অন্যের সমালোচনা করা উচিত নয়।

সেজদায় পায়ের সঠিক অবস্থান

সেজদার সময় পায়ের আঙুলগুলো ভাঁজ করে নিচের অংশ মাটিতে রাখবেন এবং আঙুলের অগ্রভাগ কেবলামুখী করবেন। সেজদার পুরো সময় পা মাটি থেকে তুলে রাখা যাবে না। গোড়ালি পৃথক রাখার মত অনুসরণ করলে দুই পায়ের মাঝে স্বাভাবিক ফাঁকা রাখবেন, অতিরিক্ত ছড়িয়ে দেবেন না।

উল্লেখ্য, পায়ের আঙুল কেবলামুখী রাখা সুন্নত হলেও সেজদায় পায়ের কোনো অংশ মাটিতে রাখা নামাজের শুদ্ধতার সঙ্গে সম্পর্কিত। হানাফি ফিকহ অনুযায়ী, সেজদার মধ্যে অন্তত এক তাসবিহ পরিমাণ সময় পায়ের কোনো অংশ মাটিতে থাকা জরুরি। তাই সেজদার পুরো সময় পা মাটি থেকে তুলে রাখা যাবে না।

নামাজের এ সুন্নত যথাযথভাবে পালনের প্রতি প্রত্যেক মুসল্লির সচেতন থাকা প্রয়োজন।

তথ্যসূত্র: সুনানে কুবরা: ২/১১৩, আততালখিসুল হাবির: ২/৬১৮, মারাকিল ফালাহ, রদ্দুল মুহতার, সহিহ ইবনে খুজাইমা: ৬৫৪, মুস্তাদরাকে হাকেম: ৯২৮

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

» পাবনায় বৃহস্পতিবার চালু হচ্ছে নতুন ট্রেন

» ইনস্টাগ্রামে বিনা পয়সায় মিলবে ব্লু টিক, প্রোফাইল ভেরিফাই করার সহজ উপায়

» সেজদায় পায়ের আঙুল কেবলামুখী রাখা কি জরুরি?

» গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন, ৩০ কারখানায় ছুটি

» রংপুরে কোচিং সেন্টারের বাসে আগুন

» ডিএনসিসির প্রশাসক শফিকুলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর

» শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ

» সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধের জেরে নারীকে হত্যা

» ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সেজদায় পায়ের আঙুল কেবলামুখী রাখা কি জরুরি?

ছবি সংগৃহীত

ধর্ম ডেস্ক  :নামাজে সেজদা করার সময় কপাল ও নাক মাটিতে রাখার পাশাপাশি পায়ের অবস্থানের দিকেও খেয়াল রাখা জরুরি। অনেকেই সেজদায় পায়ের আঙুল কেবলামুখী রাখেন না। কেউ কেউ জানেনও না, এ বিষয়ে বিশেষ কোনো নিয়ম আছে কি না। হানাফি মাজহাব অনুযায়ী, সেজদায় পায়ের আঙুল কিবলামুখী করে রাখা সুন্নতে মুয়াক্কাদা। তাই এ সুন্নত পালনে সচেতন থাকা প্রয়োজন।

সেজদায় পায়ের আঙুল কেবলামুখী রাখার দলিল

বারা ইবনে আযিব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) যখন রুকু করতেন, পিঠ সোজা রাখতেন। আর যখন সেজদা করতেন, পায়ের আঙুলগুলো কেবলামুখী করতেন এবং দুই পায়ের মাঝে ফাঁকা রাখতেন। (সুনানে কুবরা, বায়হাকি: ২/১১৩)

হাদিসে পায়ের আঙুল কেবলামুখী রাখার পাশাপাশি দুই পায়ের মাঝে ফাঁকা রাখার কথাও এসেছে। (আততালখিসুল হাবির: ২/৬১৮)

সেজদার সময় পায়ের আঙুলের নিচের অংশ মাটিতে রেখে সেগুলো কেবলামুখী করা সুন্নতে মুয়াক্কাদা, ফরজ বা ওয়াজিব নয়। তাই কেউ এ সুন্নত পালন না করলে নামাজ নষ্ট হবে না। তবে বিনা কারণে নিয়মিত এ সুন্নত ছেড়ে দেওয়া অনুচিত। (মারাকিল ফালাহ, রদ্দুল মুহতার)

সেজদায় পায়ের গোড়ালি মিলিয়ে রাখবেন, নাকি পৃথক?

সেজদার সময় দুই পায়ের গোড়ালি মিলিয়ে রাখা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। আয়েশা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসুলুল্লাহ (স.)-এর সেজদার সময় দুই গোড়ালি মিলিয়ে রাখার কথা এসেছে। (সহিহ ইবনে খুজাইমা: ৬৫৪)

তবে এ বর্ণনার অন্য কয়েকটি সূত্রে গোড়ালি মিলিয়ে রাখার অতিরিক্ত অংশটি নেই। ইমাম হাকেম (রহ.) বলেন, এ বর্ণনা ছাড়া অন্য কোথাও সেজদায় দুই গোড়ালি মিলিয়ে রাখার কথা উল্লেখ করা হয়েছে বলে তার জানা নেই। (মুস্তাদরাকে হাকেম: ৯২৮)

অন্যদিকে, বায়হাকির বর্ণনায় দুই পায়ের মাঝে ফাঁকা রাখার কথা এসেছে। এ বর্ণনার ভিত্তিতে হানাফি মাজহাবের প্রসিদ্ধ আলেমরাও সেজদায় দুই পায়ের গোড়ালি পৃথক রাখাকে অগ্রাধিকার দিয়েছেন। তবে এ বিষয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য থাকায় গোড়ালি মিলিয়ে রাখা বা পৃথক রাখার বিষয়টি নিয়ে অন্যের সমালোচনা করা উচিত নয়।

সেজদায় পায়ের সঠিক অবস্থান

সেজদার সময় পায়ের আঙুলগুলো ভাঁজ করে নিচের অংশ মাটিতে রাখবেন এবং আঙুলের অগ্রভাগ কেবলামুখী করবেন। সেজদার পুরো সময় পা মাটি থেকে তুলে রাখা যাবে না। গোড়ালি পৃথক রাখার মত অনুসরণ করলে দুই পায়ের মাঝে স্বাভাবিক ফাঁকা রাখবেন, অতিরিক্ত ছড়িয়ে দেবেন না।

উল্লেখ্য, পায়ের আঙুল কেবলামুখী রাখা সুন্নত হলেও সেজদায় পায়ের কোনো অংশ মাটিতে রাখা নামাজের শুদ্ধতার সঙ্গে সম্পর্কিত। হানাফি ফিকহ অনুযায়ী, সেজদার মধ্যে অন্তত এক তাসবিহ পরিমাণ সময় পায়ের কোনো অংশ মাটিতে থাকা জরুরি। তাই সেজদার পুরো সময় পা মাটি থেকে তুলে রাখা যাবে না।

নামাজের এ সুন্নত যথাযথভাবে পালনের প্রতি প্রত্যেক মুসল্লির সচেতন থাকা প্রয়োজন।

তথ্যসূত্র: সুনানে কুবরা: ২/১১৩, আততালখিসুল হাবির: ২/৬১৮, মারাকিল ফালাহ, রদ্দুল মুহতার, সহিহ ইবনে খুজাইমা: ৬৫৪, মুস্তাদরাকে হাকেম: ৯২৮

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com