চট্টগ্রামের হালিশহরে পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরের হালিশহরে একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে পুলিশ বক্সের জানালার কিছু অংশ পুড়ে গেছে। ধোঁয়ায় বক্সের ভেতর ও বাইরের দেওয়াল কালো হয়ে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নগরের বড়পোল এলাকার পুলিশ বক্সে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে পুলিশ বক্সের জানালার বাইরে থেকে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এতে জানালার কিছু অংশ পুড়ে যায়। আগুনের ধোঁয়ায় বক্সের ভেতর ও বাইরের দেওয়াল কালো হয়ে যায়। তবে আগুন বেশি ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা পুলিশ বক্সে আগুন দিয়েছিল। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত কয়েক দিনে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে পুলিশ বক্সসহ সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১৯ নভেম্বর কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি চলাকালে নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে মুরাদপুর এলাকায় ট্রাফিক পুলিশের আরেকটি বক্সেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» চট্টগ্রামের হালিশহরে পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা

» ফ্রি ওয়াইফাই পেলেই ব্যবহার করা যাবে?

» মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

» পরিবার থেকে বিতাড়িত হয়ে বৃদ্ধাশ্রমেই দুই প্রবীণের বিয়ে

» মেসির সঙ্গে ইয়ামালের তুলনায় সতর্ক থাকার পরামর্শ সুয়ারেজের

» হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার

» টিসিবির জন্য ১৮২ কোটি টাকার চিনি-মসুর ডাল কিনবে সরকার

» সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

» যাত্রাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেফতার

» নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চট্টগ্রামের হালিশহরে পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরের হালিশহরে একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে পুলিশ বক্সের জানালার কিছু অংশ পুড়ে গেছে। ধোঁয়ায় বক্সের ভেতর ও বাইরের দেওয়াল কালো হয়ে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নগরের বড়পোল এলাকার পুলিশ বক্সে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে পুলিশ বক্সের জানালার বাইরে থেকে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এতে জানালার কিছু অংশ পুড়ে যায়। আগুনের ধোঁয়ায় বক্সের ভেতর ও বাইরের দেওয়াল কালো হয়ে যায়। তবে আগুন বেশি ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা পুলিশ বক্সে আগুন দিয়েছিল। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত কয়েক দিনে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে পুলিশ বক্সসহ সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১৯ নভেম্বর কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি চলাকালে নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে মুরাদপুর এলাকায় ট্রাফিক পুলিশের আরেকটি বক্সেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com