ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মোহাম্মদপুরের ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আক্তারুজ্জামান উজ্জ্বল ও আল মাসুদ জনি। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেফতার দুজন আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার পাশাপাশি মিছিলের জন্য লোক সংগ্রহ ও অর্থের জোগান দিতেন।
পুলিশের দাবি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখে ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান করছিলে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।








