ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মেহেরপুরের গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের সোনালী বাংলা ক্লাবপাড়ার একটি দোকান থেকে বোমা সাদৃশ্য বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
দোকান মালিক সাদব জানায়, সকালে আমার দোকানের বেঞ্চে বোমাসাদৃশ্য বস্তু ও চিরকুট দেখে গ্রামবাসী আমাকে খবর দেয়। পরে আমি এসে বোমা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে বোম ও চিরকুট উদ্ধার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, চর গোয়াল গ্রামের সরদারপাড়ার সোনালী বাংলা ক্লাবের পাশে সাদবকের দোকানের বেঞ্চের ওপর বোমা সাদৃশ্য বস্তু ও একটি চিরকুট দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুটটি উদ্ধার করে। বোমটি নিরাপদে গাংনী থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার সাথে জড়িত কারা তা খোঁজা হচ্ছে।
তিনি আরও জানান চিরকুটে লেখা ছিল,‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সোহাগ, তোর সরদাররা এত নিমক হারাম। আতাহার হাবেলকে মারার জন্য রিফিউজিদের টাকা দিয়েছিলে। আতিয়ার, ইব্রাহিম, কিবরিয়া, মনি, শাহজাহান, হালিম মাস্টারকে মারার জন্য তোর সরদার বংশ ৮ লাখ টাকা দিয়েছে, কই দেখিনা তো? বেইমান তোরা, তোদের অপেক্ষায় ছিলাম। টাকা যদি না দিস, শুনে রাখ, এটি একটি নমুনা মাত্র, খবর আছে।








