সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ লিটনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। জাল-জালিয়াতি ও প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাভারে ছাত্র হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানা পুলিশের একটি বিশেষ দল রাজধানীর মিরপুর থানাধীন পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করে। গ্রেফতার নাসির আহমেদ লিটন সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হোসেন আলীর ছেলে। তিনি সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। অভিযানে নেতৃত্ব দেন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জাকির আল আহসান।

পুলিশ জানায়, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর ধানমণ্ডি থানায় লিটনের বিরুদ্ধে জাল-জালিয়াতি ও প্রতারণার মামলা হয়। তদন্ত শেষে মামলার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালে ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ওই মামলায় লিটনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ আরও জানায়, আদালতে হাজির না হয়ে পলাতক থাকায় লিটনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকে তাকে গ্রেপ্তারে নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় লিটনের অবস্থান মিরপুরের পাইকপাড়া এলাকায় শনাক্ত হওয়ার পর স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অভিযান চালায় সাভার মডেল থানা পুলিশের বিশেষ দল। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এক দফা আন্দোলনের সময় সাভারে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণে লিটনের সক্রিয়ভাবে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে ভুক্তভোগীদের করা অন্তত ১০টি হত্যা মামলা রয়েছে।

পুলিশের ভাষ্য, এসব মামলার পর লিটন এতদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পরিস্থিতি স্বাভাবিক মনে করে তিনি মাঝেমধ্যে এলাকায় ফিরছিলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, নাসির আহমেদ লিটনের বিরুদ্ধে সাভারে সংঘটিত ছাত্র হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে। তিনি সাভার মডেল থানায় দায়ের হওয়া ১০টি হত্যা মামলাসহ রাজধানীর ধানমণ্ডি থানার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামা শ্বশুর গ্রেফতার

» পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি

» ফোনের চার্জিং পোর্টে পানি ঢুকলে যে ভুলগুলো করবেন না

» বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার

» যে কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আজ

» সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫ , মামলা ৪৫ টিটি

» বাসের চাপায় পথচারী নিহত

» চাঞ্চল্যকর সাইফুল হত্যার আসামি গ্রেফতার

» ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরালের পর কিশোর গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ লিটনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। জাল-জালিয়াতি ও প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাভারে ছাত্র হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানা পুলিশের একটি বিশেষ দল রাজধানীর মিরপুর থানাধীন পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করে। গ্রেফতার নাসির আহমেদ লিটন সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হোসেন আলীর ছেলে। তিনি সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। অভিযানে নেতৃত্ব দেন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জাকির আল আহসান।

পুলিশ জানায়, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর ধানমণ্ডি থানায় লিটনের বিরুদ্ধে জাল-জালিয়াতি ও প্রতারণার মামলা হয়। তদন্ত শেষে মামলার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালে ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ওই মামলায় লিটনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ আরও জানায়, আদালতে হাজির না হয়ে পলাতক থাকায় লিটনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকে তাকে গ্রেপ্তারে নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় লিটনের অবস্থান মিরপুরের পাইকপাড়া এলাকায় শনাক্ত হওয়ার পর স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অভিযান চালায় সাভার মডেল থানা পুলিশের বিশেষ দল। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এক দফা আন্দোলনের সময় সাভারে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণে লিটনের সক্রিয়ভাবে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে ভুক্তভোগীদের করা অন্তত ১০টি হত্যা মামলা রয়েছে।

পুলিশের ভাষ্য, এসব মামলার পর লিটন এতদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পরিস্থিতি স্বাভাবিক মনে করে তিনি মাঝেমধ্যে এলাকায় ফিরছিলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, নাসির আহমেদ লিটনের বিরুদ্ধে সাভারে সংঘটিত ছাত্র হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে। তিনি সাভার মডেল থানায় দায়ের হওয়া ১০টি হত্যা মামলাসহ রাজধানীর ধানমণ্ডি থানার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com