কাজের সমালোচনা আমার কাছে গুরুত্বপূর্ণ: মধুমিতা

ছবি সংগৃহীত

শোবিজ ডেস্ক :শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী মধুমিতা সরকারের নতুন সিনেমা ‘অটবি’। ছবিটির প্রচারের ব্যস্ততার মধ্যেই নিজের নতুন চরিত্র, কাজের ধরন, ব্যক্তিগত জীবন এবং দর্শকদের প্রত্যাশা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

‘অটবি’তে দর্শক একেবারে ভিন্ন এক মধুমিতাকে দেখতে পাবেন বলে জানিয়েছেন তিনি। চরিত্রটি আগের কাজগুলোর তুলনায় অনেকটাই আলাদা এবং এতে মনস্তাত্ত্বিক দিক রয়েছে বলে জানান অভিনেত্রী।

মধুমিতা বলেন, ‘অটবি’র চরিত্রটা আমার আগের কাজগুলোর থেকে অনেকটাই আলাদা। এই চরিত্রের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দিক রয়েছে, যেটা আমাকে প্রথম থেকেই টেনেছিল। একজন পরিচালক আমাকে এই ধরনের চরিত্রে দেখতে পেয়েছেন, কল্পনা করেছেন এটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ অভিনেত্রী হিসেবে আমি একই জায়গায় আটকে থাকতে চাই না।’

একসময় নিয়মিত অনেক কাজ করলেও এখন বেছে বেছে কাজ করছেন মধুমিতা। এর কারণ হিসেবে ব্যক্তিগত জীবনের জন্য সময় দেওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।

অভিনেত্রীর ভাষায়, ‘যখন খুব বেশি কাজ করতাম, তখন ব্যক্তিগত জীবনের জন্য সময় থাকত না। বাবা-মা আমার কাছে সব সময়েই খুব গুরুত্বপূর্ণ। পরে বুঝেছি, বয়সের সঙ্গে সঙ্গে আমাদের প্রায়োরিটি বদলায়। জীবনে শুধু কাজ করলেই তো হয় না, যাঁদের ভালোবাসি তাঁদের জন্যও সময় দিতে হয়।’

কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্যকে এখন তিনি গুরুত্ব দেন বলেও জানান। মধুমিতা বলেন, ‘আমি আমার পেশাকে খুব ভালোবাসি। কিন্তু ব্যক্তিগত জীবনকেও কম গুরুত্ব দিই না। আমার মনে হয়, জীবনে সাফল্য শুধু পেশাগত জায়গায় পাওয়া যায় না। মানুষ হিসেবে নিজের সম্পর্ক, পরিবার ও কাছের মানুষ—এই জায়গাগুলোও খুব গুরুত্বপূর্ণ।’

‘অটবি’র গল্পে রহস্য ও মনস্তাত্ত্বিক টানাপোড়েন থাকায় চরিত্রটি ফুটিয়ে তুলতেও আলাদা প্রস্তুতি নিতে হয়েছে অভিনেত্রীকে। তিনি জানান, চরিত্রটির মনস্তত্ত্বই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চোখের দৃষ্টি, মুখের অভিব্যক্তি ও শরীরী ভাষার মাধ্যমে চরিত্রের ভিন্নতা তুলে ধরতে হয়েছে তাকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেফতার

» সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

» সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব: জাতিসংঘে উচ্চপর্যায়ের বৈঠক

» জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান

» খলিলুর রহমা‌নের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

» সাক্ষাৎ পেতে ভীর, হোটেলের সামনে জটলা না করতে নেতাকর্মীদের নির্দেশনা প্রধানমন্ত্রীর

» স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন লুইস বেননের সঙ্গে সাক্ষাৎ

» ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে

» সৎ ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির

» ‘নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম’, দাবি সারজিসের

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কাজের সমালোচনা আমার কাছে গুরুত্বপূর্ণ: মধুমিতা

ছবি সংগৃহীত

শোবিজ ডেস্ক :শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী মধুমিতা সরকারের নতুন সিনেমা ‘অটবি’। ছবিটির প্রচারের ব্যস্ততার মধ্যেই নিজের নতুন চরিত্র, কাজের ধরন, ব্যক্তিগত জীবন এবং দর্শকদের প্রত্যাশা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

‘অটবি’তে দর্শক একেবারে ভিন্ন এক মধুমিতাকে দেখতে পাবেন বলে জানিয়েছেন তিনি। চরিত্রটি আগের কাজগুলোর তুলনায় অনেকটাই আলাদা এবং এতে মনস্তাত্ত্বিক দিক রয়েছে বলে জানান অভিনেত্রী।

মধুমিতা বলেন, ‘অটবি’র চরিত্রটা আমার আগের কাজগুলোর থেকে অনেকটাই আলাদা। এই চরিত্রের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দিক রয়েছে, যেটা আমাকে প্রথম থেকেই টেনেছিল। একজন পরিচালক আমাকে এই ধরনের চরিত্রে দেখতে পেয়েছেন, কল্পনা করেছেন এটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ অভিনেত্রী হিসেবে আমি একই জায়গায় আটকে থাকতে চাই না।’

একসময় নিয়মিত অনেক কাজ করলেও এখন বেছে বেছে কাজ করছেন মধুমিতা। এর কারণ হিসেবে ব্যক্তিগত জীবনের জন্য সময় দেওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।

অভিনেত্রীর ভাষায়, ‘যখন খুব বেশি কাজ করতাম, তখন ব্যক্তিগত জীবনের জন্য সময় থাকত না। বাবা-মা আমার কাছে সব সময়েই খুব গুরুত্বপূর্ণ। পরে বুঝেছি, বয়সের সঙ্গে সঙ্গে আমাদের প্রায়োরিটি বদলায়। জীবনে শুধু কাজ করলেই তো হয় না, যাঁদের ভালোবাসি তাঁদের জন্যও সময় দিতে হয়।’

কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্যকে এখন তিনি গুরুত্ব দেন বলেও জানান। মধুমিতা বলেন, ‘আমি আমার পেশাকে খুব ভালোবাসি। কিন্তু ব্যক্তিগত জীবনকেও কম গুরুত্ব দিই না। আমার মনে হয়, জীবনে সাফল্য শুধু পেশাগত জায়গায় পাওয়া যায় না। মানুষ হিসেবে নিজের সম্পর্ক, পরিবার ও কাছের মানুষ—এই জায়গাগুলোও খুব গুরুত্বপূর্ণ।’

‘অটবি’র গল্পে রহস্য ও মনস্তাত্ত্বিক টানাপোড়েন থাকায় চরিত্রটি ফুটিয়ে তুলতেও আলাদা প্রস্তুতি নিতে হয়েছে অভিনেত্রীকে। তিনি জানান, চরিত্রটির মনস্তত্ত্বই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চোখের দৃষ্টি, মুখের অভিব্যক্তি ও শরীরী ভাষার মাধ্যমে চরিত্রের ভিন্নতা তুলে ধরতে হয়েছে তাকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com