হঠাৎ ব্যাটিং ধসের মুখে বাংলাদেশ

ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের প্রথম ইনিংসে ৮০ ওভার শেষে নতুন বল হাতে পায় অস্ট্রেলিয়া। তারপরই যেন সেই পুরোনো বাংলাদেশ। নিজেদের নতুন রূপে ফিরে পায় অস্ট্রেলিয়া। ১১ রানে বাংলাদেশ তিন উইকেট হারিয়েছে।নতুন বল হাতে নেওয়ার দ্বিতীয় ওভারে জশ হ্যাজলউড নাজমুল হোসেন শান্তকে স্টিভ স্মিথের ক্যাচ বানান। অজি পেসারের এক্সট্রা বাউন্সে বল তার ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে ধরা পড়ে। ১২৬ বলে ৭ চার ও ১ ছয়ে ৮৪ রান করেন অধিনায়ক।

অনেক কাঠখড় পুড়িয়ে দলে জায়গা পাওয়া লিটন দাস ডাক মেরেছেন। দলীয় স্কোর তিনশ পার হওয়ার পর মুশফিকের সঙ্গ ছেড়ে প্যাভিলিয়নে এই উইকেটকিপার ব্যাটার। স্টার্কের বলে ড্রাইভ করতে চেয়েছিলেন লিটন। কিন্তু বল থিক এজ হয়ে ফের স্মিথের হাতে পড়ে। মুশফিক সেট হওয়ার আভাস দিলেও ফিরতে হয়। ৫৫ বলে ৩৬ রান করে প্যাট কামিন্সের শিকার হন তিনি। এবারও স্মিথের হাতে পড়ে বল।

৩ উইকেটে ২৯৭ রান করা বাংলাদেশ ৩০৮ রানে ৬ উইকেট হারাল। নতুন বলে ১১ রানে তাদের তিন ব্যাটারের পতন হলো। ক্রিজে একমাত্র স্বীকৃত ব্যাটার মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে আছেন হাসান মাহমুদ।

এর আগে দিনের শুরুতে তানজিদ ও মুমিনুল হকের ১০২ রানের জুটিতে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। মুমিনুল ৪৯ রানে আউট হওয়ার পর শান্ত ও তানজিদ দলকে এগিয়ে দেন। ১৮৮ বলে চমৎকার সেঞ্চুরির পরপর তানজিদ মাঠ ছাড়লেও বাংলাদেশ বড় লিড নেওয়ার আভাস দিচ্ছিল। শান্ত ছিলেন সেঞ্চুরির প্রান্তে। কিন্তু অধিনায়কের আউটের পর বিস্ময়করভাবে বড় ধাক্কা খেল সফরকারীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রানির মুকুটে ‘সম্মানের’ নতুন পালক

» খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপি-ছাত্রদলের দোয়া মাহফিল

» বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

» জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

» আজ বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

» বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

» পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় পাঁচজন আসামি গ্রেফতার

» ফেসবুক পোস্টে প্রভা ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়

» স্বর্ণালঙ্কারের দাম ভরিতে বাড়ল ২ হাজার ১৫৮ টাকা

» গ্যাস সরবরাহে স্বস্তি, কাটতে শুরু করেছে সংকট

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হঠাৎ ব্যাটিং ধসের মুখে বাংলাদেশ

ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের প্রথম ইনিংসে ৮০ ওভার শেষে নতুন বল হাতে পায় অস্ট্রেলিয়া। তারপরই যেন সেই পুরোনো বাংলাদেশ। নিজেদের নতুন রূপে ফিরে পায় অস্ট্রেলিয়া। ১১ রানে বাংলাদেশ তিন উইকেট হারিয়েছে।নতুন বল হাতে নেওয়ার দ্বিতীয় ওভারে জশ হ্যাজলউড নাজমুল হোসেন শান্তকে স্টিভ স্মিথের ক্যাচ বানান। অজি পেসারের এক্সট্রা বাউন্সে বল তার ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে ধরা পড়ে। ১২৬ বলে ৭ চার ও ১ ছয়ে ৮৪ রান করেন অধিনায়ক।

অনেক কাঠখড় পুড়িয়ে দলে জায়গা পাওয়া লিটন দাস ডাক মেরেছেন। দলীয় স্কোর তিনশ পার হওয়ার পর মুশফিকের সঙ্গ ছেড়ে প্যাভিলিয়নে এই উইকেটকিপার ব্যাটার। স্টার্কের বলে ড্রাইভ করতে চেয়েছিলেন লিটন। কিন্তু বল থিক এজ হয়ে ফের স্মিথের হাতে পড়ে। মুশফিক সেট হওয়ার আভাস দিলেও ফিরতে হয়। ৫৫ বলে ৩৬ রান করে প্যাট কামিন্সের শিকার হন তিনি। এবারও স্মিথের হাতে পড়ে বল।

৩ উইকেটে ২৯৭ রান করা বাংলাদেশ ৩০৮ রানে ৬ উইকেট হারাল। নতুন বলে ১১ রানে তাদের তিন ব্যাটারের পতন হলো। ক্রিজে একমাত্র স্বীকৃত ব্যাটার মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে আছেন হাসান মাহমুদ।

এর আগে দিনের শুরুতে তানজিদ ও মুমিনুল হকের ১০২ রানের জুটিতে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। মুমিনুল ৪৯ রানে আউট হওয়ার পর শান্ত ও তানজিদ দলকে এগিয়ে দেন। ১৮৮ বলে চমৎকার সেঞ্চুরির পরপর তানজিদ মাঠ ছাড়লেও বাংলাদেশ বড় লিড নেওয়ার আভাস দিচ্ছিল। শান্ত ছিলেন সেঞ্চুরির প্রান্তে। কিন্তু অধিনায়কের আউটের পর বিস্ময়করভাবে বড় ধাক্কা খেল সফরকারীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com