অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ২০২৬ কেমন হচ্ছে প্রথম টেস্টের উইকেট, জানালেন কিউরেটর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের উইকেট নিয়ে ধোঁয়াশায় আছে অস্ট্রেলিয়াও। ডারউইনের এই মাঠে টেস্টের স্বাদ পাবেন বলে দর্শকরা যেমন উচ্ছ্বসিত, উচ্ছ্বাস কিউরেটর-মাঠকর্মীদেরও। তবে তার আগে যেন মিরপুরের মতোই রহস্যে ঘেরা পিচ। কেমন হবে ডারউইন টেস্টের ২২ গজ?

এবার এ নিয়ে ধারণা দিলেন ভেন্যুটির কিউরেটর। তিনি জানিয়েছেন, এমন পিচ তৈরি করা হচ্ছে যেখানে বলের গতিবিধি হুট করে বদলে যাবে না, আবার শুরুতে ব্যাটাররা সুবিধা পাবেন।

‘প্রতিপক্ষ বাংলাদেশও বেশ অভিজ্ঞ দল। তাই আমরা কনসিস্টেন্ট পিচ চাই যেটা খেলার জন্য ভালো হবে। আমরা সব কিছু নিয়ে গর্বিত। ছেলেরা এখানে আছে কয়েকদিন হলো। ভেন্যুটারও ক্রমশ উন্নতি হচ্ছে। এখানে প্রথম শ্রেণির ক্রিকেটের ভালো সুযোগ-সুবিধা রয়েছে। আমাদের জন্য অনেক গৌরবের ব্যাপার।’

তাই বলে বোলারদের মন খারাপের কিছু নেই। শৃঙ্খলা রেখে বল করলে তারাই করতে পারেন রাজত্ব, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেট চ্যালেঞ্জিং হয়ে উঠতেই পারে। তবে আমরা কনসিস্টেন্ট পিচ তৈরির চেষ্টাই করেছি। পিচে এডজাস্টমেন্ট জরুরী। টিপিক্যাল অস্ট্রেলিয়ান পিচ বলতে যা বোঝায়, আসলে দেশের সব পিচ তেমনই আচরণ করে। তাই এখানেও ব্যতিক্রম হবে না। আমি আশা করছি কনসিস্টেন্ট গুড ব্যাটিং উইকেট থাকবে। বোলাররা পরিশ্রমের সুফল পাবে।’

বহুল আলোচিত এই উইকেট তৈরিতে চাপ অনুভব করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না, কোনো চাপ অনুভব করিনি। যেভাবে করলে ভালো হবে, সেভাবেই আমি নিজের সেরাটা দিয়েছি। এখানে খেলা হচ্ছে, এটা বাস্তবায়ন করার পেছনে অনেক উচ্ছ্বাস-উল্লাস জড়িত। যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে তো চাপ অনুভব করে লাভ নেই। আমরা আমাদের সম্ভাব্য সেরা পিচই বানিয়েছি।’

ডারউইনের সংশ্লিষ্টদের চাওয়া, দারুণ একটি টেস্ট উপহার দিয়ে ভবিষ্যতেও নিয়মিত টেস্ট আয়োজনের দায়িত্ব পাওয়া। কিউরেটর বলেন, ‘সুযোগ-সুবিধার দিক থেকে আমরা এমন একটা পরিবেশ গড়ে তুলেছি যে সবাই এখানে কাজ করতে মুখিয়ে থাকে। তাই অবশ্যই আপনি এখানে হাই লেভেল ক্রিকেট আয়োজন করতে চাইবেন, যা আমরা ধারাবাহিকভাবেই করতে চাই।’

বিডি প্রতিদিন/এনইউ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তারেক রহমানের পজিটিভ রাজনীতি সারা দেশে ছড়িয়ে দিতে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

» রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান কর্মীরা

» অমিতাভ বচ্চনের মেসেজের জবাব দেন না প্রীতি জিনতা

» যুদ্ধ নয়, দর-কষাকষির ময়দানে ফেরার চেষ্টায় ইরান-যুক্তরাষ্ট্র

» বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা চলবে না : অর্থমন্ত্রী

» আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

» গণমাধ্যমের উপস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ : ইসি সচিব

» ৫০তম বিসিএসের ভাইভা প্রার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

» জামালপুরে নসিমনের চাপায় সাইকেল আরোহী নিহত

» প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দিতে পিকেএসএফ-এর সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ২০২৬ কেমন হচ্ছে প্রথম টেস্টের উইকেট, জানালেন কিউরেটর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের উইকেট নিয়ে ধোঁয়াশায় আছে অস্ট্রেলিয়াও। ডারউইনের এই মাঠে টেস্টের স্বাদ পাবেন বলে দর্শকরা যেমন উচ্ছ্বসিত, উচ্ছ্বাস কিউরেটর-মাঠকর্মীদেরও। তবে তার আগে যেন মিরপুরের মতোই রহস্যে ঘেরা পিচ। কেমন হবে ডারউইন টেস্টের ২২ গজ?

এবার এ নিয়ে ধারণা দিলেন ভেন্যুটির কিউরেটর। তিনি জানিয়েছেন, এমন পিচ তৈরি করা হচ্ছে যেখানে বলের গতিবিধি হুট করে বদলে যাবে না, আবার শুরুতে ব্যাটাররা সুবিধা পাবেন।

‘প্রতিপক্ষ বাংলাদেশও বেশ অভিজ্ঞ দল। তাই আমরা কনসিস্টেন্ট পিচ চাই যেটা খেলার জন্য ভালো হবে। আমরা সব কিছু নিয়ে গর্বিত। ছেলেরা এখানে আছে কয়েকদিন হলো। ভেন্যুটারও ক্রমশ উন্নতি হচ্ছে। এখানে প্রথম শ্রেণির ক্রিকেটের ভালো সুযোগ-সুবিধা রয়েছে। আমাদের জন্য অনেক গৌরবের ব্যাপার।’

তাই বলে বোলারদের মন খারাপের কিছু নেই। শৃঙ্খলা রেখে বল করলে তারাই করতে পারেন রাজত্ব, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেট চ্যালেঞ্জিং হয়ে উঠতেই পারে। তবে আমরা কনসিস্টেন্ট পিচ তৈরির চেষ্টাই করেছি। পিচে এডজাস্টমেন্ট জরুরী। টিপিক্যাল অস্ট্রেলিয়ান পিচ বলতে যা বোঝায়, আসলে দেশের সব পিচ তেমনই আচরণ করে। তাই এখানেও ব্যতিক্রম হবে না। আমি আশা করছি কনসিস্টেন্ট গুড ব্যাটিং উইকেট থাকবে। বোলাররা পরিশ্রমের সুফল পাবে।’

বহুল আলোচিত এই উইকেট তৈরিতে চাপ অনুভব করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না, কোনো চাপ অনুভব করিনি। যেভাবে করলে ভালো হবে, সেভাবেই আমি নিজের সেরাটা দিয়েছি। এখানে খেলা হচ্ছে, এটা বাস্তবায়ন করার পেছনে অনেক উচ্ছ্বাস-উল্লাস জড়িত। যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে তো চাপ অনুভব করে লাভ নেই। আমরা আমাদের সম্ভাব্য সেরা পিচই বানিয়েছি।’

ডারউইনের সংশ্লিষ্টদের চাওয়া, দারুণ একটি টেস্ট উপহার দিয়ে ভবিষ্যতেও নিয়মিত টেস্ট আয়োজনের দায়িত্ব পাওয়া। কিউরেটর বলেন, ‘সুযোগ-সুবিধার দিক থেকে আমরা এমন একটা পরিবেশ গড়ে তুলেছি যে সবাই এখানে কাজ করতে মুখিয়ে থাকে। তাই অবশ্যই আপনি এখানে হাই লেভেল ক্রিকেট আয়োজন করতে চাইবেন, যা আমরা ধারাবাহিকভাবেই করতে চাই।’

বিডি প্রতিদিন/এনইউ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com