অটোরিকশাচালককে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৪

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অটোরিকশাচালক মো. সুন্দর আলীকে (৪৬) অপহরণ করে তাঁর পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে অপহরণ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। একই অভিযানে শুভাঢ্যা এলাকার একটি তালাবদ্ধ বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় সুন্দর আলীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. কুদ্দুস মিয়া (৩৮), মো. জুয়েল রানা ওরফে কুত্তা জুয়েল (৪০), মো. রাকিব হাওলাদার (২৬) এবং মো. অপু মীর ওরফে বায়জিদ (৩৫)।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র‍্যাব-১০ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০-এর অতিরিক্ত পুলিশ সুপার ( ল’ অফিসার) সোনালী সেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত রবিবার (১৯ জুলাই) বিকেলে দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন সুন্দর আলী। গোলামবাজার থেকে রামেরকান্দা যাওয়ার পথে ধর্মশুর এলাকায় পৌঁছালে অপহরণকারীরা তাঁর অটোরিকশার গতিরোধ করেন। পরে তাঁকে মারধর করে জোরপূর্বক অন্য একটি অটোরিকশায় তুলে রামেরকান্দা বালুর মাঠ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে চেতনানাশক ওষুধ খাইয়ে ভয়ভীতি দেখিয়ে পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে রাতে তাঁকে আসামি রাকিব হাওলাদারের শুভাঢ্যা এলাকার ভাড়া বাসায় নিয়ে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। এ সময় পরিবারের সদস্যদের কাছ থেকে দুই দফায় নগদের মাধ্যমে ৪৪ হাজার টাকা আদায় করা হলেও তাঁকে মুক্তি দেওয়া হয়নি। বরং প্রাণনাশের হুমকি দিয়ে আরও টাকা দাবি করা হয়।

সোনালী সেন বলেন, ভুক্তভোগীর স্বজনেরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান চালায় র‍্যাব-১০। গতকাল সোমবার  দুপুরে শুভাঢ্যা এলাকার একটি ভাড়া বাসা থেকে সুন্দর আলীকে উদ্ধার করা হয়। একই সময় অপহরণে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার কুদ্দুস মিয়ার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের মামলাসহ চারটি, জুয়েল রানার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা, রাকিব হাওলাদারের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি এবং অপু মীরের বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি ও নারী ও শিশু নির্যাতন আইনের চারটি মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অটোরিকশাচালককে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৪

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অটোরিকশাচালক মো. সুন্দর আলীকে (৪৬) অপহরণ করে তাঁর পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে অপহরণ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। একই অভিযানে শুভাঢ্যা এলাকার একটি তালাবদ্ধ বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় সুন্দর আলীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. কুদ্দুস মিয়া (৩৮), মো. জুয়েল রানা ওরফে কুত্তা জুয়েল (৪০), মো. রাকিব হাওলাদার (২৬) এবং মো. অপু মীর ওরফে বায়জিদ (৩৫)।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র‍্যাব-১০ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০-এর অতিরিক্ত পুলিশ সুপার ( ল’ অফিসার) সোনালী সেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত রবিবার (১৯ জুলাই) বিকেলে দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন সুন্দর আলী। গোলামবাজার থেকে রামেরকান্দা যাওয়ার পথে ধর্মশুর এলাকায় পৌঁছালে অপহরণকারীরা তাঁর অটোরিকশার গতিরোধ করেন। পরে তাঁকে মারধর করে জোরপূর্বক অন্য একটি অটোরিকশায় তুলে রামেরকান্দা বালুর মাঠ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে চেতনানাশক ওষুধ খাইয়ে ভয়ভীতি দেখিয়ে পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে রাতে তাঁকে আসামি রাকিব হাওলাদারের শুভাঢ্যা এলাকার ভাড়া বাসায় নিয়ে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। এ সময় পরিবারের সদস্যদের কাছ থেকে দুই দফায় নগদের মাধ্যমে ৪৪ হাজার টাকা আদায় করা হলেও তাঁকে মুক্তি দেওয়া হয়নি। বরং প্রাণনাশের হুমকি দিয়ে আরও টাকা দাবি করা হয়।

সোনালী সেন বলেন, ভুক্তভোগীর স্বজনেরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান চালায় র‍্যাব-১০। গতকাল সোমবার  দুপুরে শুভাঢ্যা এলাকার একটি ভাড়া বাসা থেকে সুন্দর আলীকে উদ্ধার করা হয়। একই সময় অপহরণে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার কুদ্দুস মিয়ার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের মামলাসহ চারটি, জুয়েল রানার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা, রাকিব হাওলাদারের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি এবং অপু মীরের বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি ও নারী ও শিশু নির্যাতন আইনের চারটি মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com