ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজধানীর খিলগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের চাকার নিচে কাটা পড়ে তন্ময় বর্মন আকাশ (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার  সকাল সাড়ে ১০টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ি সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় বর্মন আকাশ গাজীপুর জেলার গাছা থানার বোর্ডবাজার এলাকার তাপস বর্মনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। প্রায় নয় মাস আগে তার বিয়ে হয়েছিল।

নিহতের ছোট ভাই তমাল বর্মন জানান, তন্ময় গাজীপুরের নিজ বাসা থেকে চাকরির পরীক্ষাসংক্রান্ত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে অংশ নিতে সকালে ঢাকায় আসেন। ট্রেনটি খিলগাঁও এলাকায় পৌঁছে গতি কমিয়ে দিলে তিনি চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন। এ সময় পা পিছলে রেললাইনে পড়ে গেলে তার পা ট্রেনের চাকায় পিষ্ট হয় এবং তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, তন্ময় ইনস্টিটিউট অব অ্যাপারেল রিসার্চ অ্যান্ড টেকনোলজির (iART) অ্যাডভান্সড গার্মেন্টস প্রোডাকশন অ্যান্ড লিন ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষার্থী ছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবহিত করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একমি ল্যাবরেটরিজের নতুন এমডি তাসনিম সিনহা

» ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

» মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫জন গ্রেফতার

» হেপাটাইটিস সি নির্মূলের পথে ইংল্যান্ড

» ২ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

» ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

» ট্রাম্পের জন্য ইরান এখন কতটা আতঙ্কের কারণ?

» বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে : তথ্য উপদেষ্টা

» পর্তুগালে বিশ্বনাথ প্রবাসীদের নৈশভোজ ও প্রীতিসন্ধ্যা অনুষ্ঠিত

» গণিত শিক্ষকহীন বিদ্যালয়ে একমাত্র পরীক্ষার্থীও ফেল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজধানীর খিলগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের চাকার নিচে কাটা পড়ে তন্ময় বর্মন আকাশ (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার  সকাল সাড়ে ১০টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ি সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় বর্মন আকাশ গাজীপুর জেলার গাছা থানার বোর্ডবাজার এলাকার তাপস বর্মনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। প্রায় নয় মাস আগে তার বিয়ে হয়েছিল।

নিহতের ছোট ভাই তমাল বর্মন জানান, তন্ময় গাজীপুরের নিজ বাসা থেকে চাকরির পরীক্ষাসংক্রান্ত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে অংশ নিতে সকালে ঢাকায় আসেন। ট্রেনটি খিলগাঁও এলাকায় পৌঁছে গতি কমিয়ে দিলে তিনি চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন। এ সময় পা পিছলে রেললাইনে পড়ে গেলে তার পা ট্রেনের চাকায় পিষ্ট হয় এবং তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, তন্ময় ইনস্টিটিউট অব অ্যাপারেল রিসার্চ অ্যান্ড টেকনোলজির (iART) অ্যাডভান্সড গার্মেন্টস প্রোডাকশন অ্যান্ড লিন ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষার্থী ছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবহিত করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com