মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের আহ্বান ইসলামী আন্দোলনের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা ও দোয়া জানিয়ে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে আরও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

মঙ্গলবার (২১ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘গত বছরের এই দিনটি জাতির জন্য এক শোকাবহ দিন। সেদিন দুপুর সোয়া ১টার দিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে স্কুলটির ২৮ জন শিক্ষার্থী নিহত হয়। পরে যুদ্ধবিমানের পাইলট, শিক্ষক, কর্মচারী ও কয়েকজন অভিভাবকের মৃত্যুসহ মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ায় ৩৬ জনে।’

তিনি বলেন, ‘একই সময়ে এতগুলো শিশুর প্রাণহানি দেশের মানুষের জন্য এক অবর্ণনীয় বেদনার ঘটনা। দুর্ঘটনার প্রথম বার্ষিকীতে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। একই সঙ্গে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।’

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘দুর্ঘটনার পর সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও এক বছর পেরিয়ে গেলেও সেই তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। প্রতিবেদন প্রকাশিত হলে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে জনগণ স্পষ্ট ধারণা পেত।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন সূত্রে যেসব তথ্য সামনে এসেছে, তাতে নিরাপত্তা ও সতর্কতার বিষয়ে আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল বলে ধারণা করা যায়। যদিও ঘটনাটি একটি দুর্ঘটনা হিসেবেই বিবেচিত হচ্ছে, তবু সরকারি তদন্ত প্রতিবেদন প্রকাশ করলে বিষয়টি আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হতো।

বিবৃতিতে তিনি বলেন, ‘তদন্তে যদি কোনো ধরনের অবহেলা, ত্রুটি বা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি উঠে আসে, তবে তা দ্রুত চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সৌদি-মার্কিন পরমাণু চুক্তি নিয়ে ইসরায়েলে তীব্র উদ্বেগ

» ৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

» রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই : ইসি মাছউদ

» ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর

» দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

» তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে : মাহদী আমিন

» নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

» মুগ্ধসহ ১১ হত্যা মামলার আসামিপক্ষের ডিসচার্জ শুনানি আজ

» ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

» দেশের ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের আহ্বান ইসলামী আন্দোলনের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা ও দোয়া জানিয়ে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে আরও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

মঙ্গলবার (২১ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘গত বছরের এই দিনটি জাতির জন্য এক শোকাবহ দিন। সেদিন দুপুর সোয়া ১টার দিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে স্কুলটির ২৮ জন শিক্ষার্থী নিহত হয়। পরে যুদ্ধবিমানের পাইলট, শিক্ষক, কর্মচারী ও কয়েকজন অভিভাবকের মৃত্যুসহ মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ায় ৩৬ জনে।’

তিনি বলেন, ‘একই সময়ে এতগুলো শিশুর প্রাণহানি দেশের মানুষের জন্য এক অবর্ণনীয় বেদনার ঘটনা। দুর্ঘটনার প্রথম বার্ষিকীতে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। একই সঙ্গে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।’

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘দুর্ঘটনার পর সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও এক বছর পেরিয়ে গেলেও সেই তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। প্রতিবেদন প্রকাশিত হলে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে জনগণ স্পষ্ট ধারণা পেত।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন সূত্রে যেসব তথ্য সামনে এসেছে, তাতে নিরাপত্তা ও সতর্কতার বিষয়ে আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল বলে ধারণা করা যায়। যদিও ঘটনাটি একটি দুর্ঘটনা হিসেবেই বিবেচিত হচ্ছে, তবু সরকারি তদন্ত প্রতিবেদন প্রকাশ করলে বিষয়টি আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হতো।

বিবৃতিতে তিনি বলেন, ‘তদন্তে যদি কোনো ধরনের অবহেলা, ত্রুটি বা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি উঠে আসে, তবে তা দ্রুত চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com