ফাইল ছবি
অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার করার অভিযোগে মাদরাসার প্রধানকে আটক করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
রোববার রাত ১০টার দিকে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজার এলাকার দিঘুলী রাস্তার মাথা পপুলার আইডিয়াল হিফজ মাদরাসা থেকে তাকে আটক করে পুলিশ।
আটক অভিযুক্তের নাম মাওলানা আব্দুল আহাদ। তিনি পপুলার আইডিয়াল হিফজ মাদরাসার প্রধান মাওলানা।
ভুক্তভোগীরা জানান, শনিবার (১৮ জুলাই) রাত প্রায় ৯টার দিকে মাদরাসার হিফজ বিভাগের এক শিশু শিক্ষার্থীকে অভিযুক্ত শিক্ষক তার ব্যক্তিগত (খাস) কক্ষে ডেকে নেন। সেখানে তাকে বলাৎকারের চেষ্টা করে। পরদিন ওই শিক্ষার্থী মাদরাসাথেকে পালিয়ে নিজ বাড়িতে গিয়ে তার মাকে পুরো ঘটনাটি জানায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয়দের অবহিত করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা মাদরাসায় গিয়ে অভিযুক্তকে আটক করে। ঘটনার খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল মান্দারী বাজার এলাকার পপুলার আইডিয়াল হিফজুল কোরআন মাদরাসা থেকে অভিযুক্ত মাওলানা আব্দুল আহাদকে আটক করে।
ওসি জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।








