গাঁজা গাছ ও পিস্তলসহ একজন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নোয়াখালীর সদর ও চাটখিল উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং একটি বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এই ঘটনায় অপর এক আসামি পলাতক রয়েছে।

রবিবার রাতে গোপন সংবাদে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযান চালায়।

এক বিজ্ঞপ্তিতেেএ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের দত্তের হাট এলাকায় মো. বাঁধন (২৫) নামে এক যুবকের ভাড়াকৃত বসতঘরের জমি থেকে ৭ ফুট ৮ ইঞ্চি লম্বা এবং ১ কেজি ওজনের একটি জীবন্ত চাষকৃত গাঁজা গাছ উদ্ধার করা হয়। এই ঘটনায় অভিযুক্ত বাঁধনকে গ্রেফতার করে ডিএনসি।

অন্যদিকে, চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের কাজী বাড়ীতে অভিযান চালিয়ে ৬১০ পিস ইয়াবা, ৪০০ গ্রাম লুজ গাঁজা এবং একটি বিদেশি পিস্তল ও একটি বুলেট উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় ডিএনসি দলের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত হেলাল হোসেন কৌশলে পালিয়ে যায়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেফতার মো. বাঁধন এবং পলাতক হেলাল হোসেনের বিরুদ্ধে সুধারাম মডেল থানা ও চাটখিল থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইরানে বন্দুকধারীদের গুলিতে ইমাম নিহত

» আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে : নাহিদ ইসলাম

» দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর

» রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন

» হজযাত্রীদের সংরক্ষিত আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর

» জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন

» গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

» আমাদের ৫ মিনিটের কথার উত্তর দিতে বাঘা বাঘা মন্ত্রীর ৪৫ মিনিট চলে যায়: এমপি হাসনাত

» রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী

» দ্রুত গতিতে ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু বেড়ে ৯৩০

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাঁজা গাছ ও পিস্তলসহ একজন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নোয়াখালীর সদর ও চাটখিল উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং একটি বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এই ঘটনায় অপর এক আসামি পলাতক রয়েছে।

রবিবার রাতে গোপন সংবাদে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযান চালায়।

এক বিজ্ঞপ্তিতেেএ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের দত্তের হাট এলাকায় মো. বাঁধন (২৫) নামে এক যুবকের ভাড়াকৃত বসতঘরের জমি থেকে ৭ ফুট ৮ ইঞ্চি লম্বা এবং ১ কেজি ওজনের একটি জীবন্ত চাষকৃত গাঁজা গাছ উদ্ধার করা হয়। এই ঘটনায় অভিযুক্ত বাঁধনকে গ্রেফতার করে ডিএনসি।

অন্যদিকে, চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের কাজী বাড়ীতে অভিযান চালিয়ে ৬১০ পিস ইয়াবা, ৪০০ গ্রাম লুজ গাঁজা এবং একটি বিদেশি পিস্তল ও একটি বুলেট উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় ডিএনসি দলের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত হেলাল হোসেন কৌশলে পালিয়ে যায়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেফতার মো. বাঁধন এবং পলাতক হেলাল হোসেনের বিরুদ্ধে সুধারাম মডেল থানা ও চাটখিল থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com