কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ কোনো অপমান সহ্য করবে না। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছ থেকে বাহ্যিক চাপের মুখে নিজেদের মর্যাদা রক্ষা করার শিক্ষা পেয়েছে তেহরান।

পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও সব ধরনের সম্ভাব্য পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করেছে ইরান ।

আগামী শুক্রবার সুইজারল্যান্ডে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ‘এই সমঝোতা যুদ্ধ বন্ধ এবং আলোচনা শুরু করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

তিনি আরো বলেন, এখনো কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যায়নি। এর আগে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন যে, সমঝোতা স্মারকটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার পর একটি বৃহত্তর চুক্তি সম্পাদনের লক্ষ্যে আলোচনা শুরু হবে। সূত্র: মিডল ইস্ট আই

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদে বিরোধী দলের সভা অনুষ্ঠিত

» ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

» সালমান শাহ হত্যা মামলা: ৫ দিনের রিমান্ডে ডন

» দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি

» নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে বহু প্রাণহানি: রাষ্ট্রপতির গভীর শোক

» ১৭ বছর গণতন্ত্রের নামে স্বৈরশাসন চলেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল

» ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশ যোগ দিলে কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই: জামায়াত আমির

» কাজী নজরুল ইসলামের সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা

» বাসের চাপায় মোটরসাইকেল চালকসহ ২জন নিহত

» রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ কোনো অপমান সহ্য করবে না। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছ থেকে বাহ্যিক চাপের মুখে নিজেদের মর্যাদা রক্ষা করার শিক্ষা পেয়েছে তেহরান।

পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও সব ধরনের সম্ভাব্য পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করেছে ইরান ।

আগামী শুক্রবার সুইজারল্যান্ডে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ‘এই সমঝোতা যুদ্ধ বন্ধ এবং আলোচনা শুরু করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

তিনি আরো বলেন, এখনো কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যায়নি। এর আগে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন যে, সমঝোতা স্মারকটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার পর একটি বৃহত্তর চুক্তি সম্পাদনের লক্ষ্যে আলোচনা শুরু হবে। সূত্র: মিডল ইস্ট আই

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com